নিজস্ব প্রতিনিধি , বীরভূম - ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যুর মিছিল। চেন্নাইয়ে বহুতল ভবনের কাজ করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারাল লাভপুরের পরিযায়ী শ্রমিক নাসিম শেখ। রবিবার সকালে দুর্ঘটনার খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। শোকের ছায়া নেমে এসেছে গোটা ধনডাঙা গ্রামে।
সূত্রের খবর, মৃত শ্রমিক নাসিম শেখের বয়স মাত্র ২৫ বছর। বীরভূম জেলার লাভপুর ব্লকের ধনডাঙা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। দিন পনেরো আগে ছুটি কাটিয়ে নতুন করে কাজে যোগ দিতে গিয়েছিলেন চেন্নাইয়ে। সেখানে একটি বহুতল ভবনে প্লাস্টারের কাজ করছিলেন তিনি। রবিবার সকালে আচমকাই কাজের সময় নিচে পড়ে যান নাসিম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
ঘটনা প্রসঙ্গ মৃতের মামা মণিরুদ্ধীন শেখ জানান, 'প্রায় ৬ মাস ধরেই চেন্নাইয়ে কাজ করছে। রবিবার সকালেই আমরা খবরটা পাই। রাজমিস্ত্রির কাজ করতো। রবিবার লিফটের কাজ করতে গিয়ে গর্তে পড়ে মৃত্যু হয়েছে। তার এক সহকর্মী ফোন করে জানায় আমাদের।'
মৃতের সহকর্মী সালাউদ্দীন শেখ জানান, 'আমরা দু জন আলাদা জায়গায় কাজ করি। শুনলাম, নাসিম লিফটের ফাঁকা জায়গার উপরে কাজ করছিল। সেখান থেকেই নিচে পড়ে যায়। ঠিক কীভাবে ঘটল, তা কেউ জানে না।'
নাসিমের মৃত্যুতে প্রশাসনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। লাভপুর ব্লক প্রশাসন জানিয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেহটি চেন্নাই থেকে গ্রামে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে মৃত শ্রমিকের পরিবারের আর্থিক সাহায্যের কথাও ভাবা হচ্ছে।
ভোটের মুখে বিপাকে হুমায়ুন কবীর
তৃণমূল - আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত এলাকা
ফের একবার মমতাকে উৎখাতের ডাক অমিত শাহের
থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল কর্মী সমর্থকেরা
দিনহাটার মহকুমাশাসকের দ্বারস্থ হন উদয়ন গুহ
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন