নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রথযাত্রাকে ঘিরে বড় ঘোষণা রাজ্য সরকারের। বদলের বাংলায় বিজেপি সরকারের আমলে প্রথম রথযাত্রাকে আরও জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করল নবান্ন। ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি পুণ্যার্থীদের জন্য রাজ্যজুড়ে বিশেষ ‘সেবা শিবির’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে।
নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলার প্রশাসনের সুপারিশের ভিত্তিতে নির্বাচিত রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। বিগত সময়ে দূর্গাপুজোয় সরকারি অনুদানের নজির থাকলেও, রথযাত্রার জন্য এই ধরনের আর্থিক সহায়তা রাজ্যে এই প্রথম। শুধু অনুদানই নয়, রথযাত্রায় আগত ভক্ত ও পুণ্যার্থীদের সুবিধার্থে প্রতিটি জেলায় ১ লক্ষ টাকা ব্যয়ে বিশেষ ‘সেবা শিবির’ গড়ে তোলা হবে। সেখানে পানীয় জল, ওআরএস, প্রাথমিক চিকিৎসা, জরুরি স্বাস্থ্য পরিষেবা এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে নবান্ন।
আগামী ১৬ জুলাই থেকে শুরু হবে নয়দিনব্যাপী রথযাত্রা উৎসব। তার তিন দিন আগে, অর্থাৎ ১৩ জুলাই নির্বাচিত কমিটিগুলির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হবে। তবে সব রথযাত্রা কমিটি এই সুবিধা পাবে না। জেলাশাসকদের রিপোর্ট, রথের ঐতিহ্য, আকার এবং গুরুত্বের ভিত্তিতে নির্দিষ্ট কমিটিগুলিকে বেছে নেওয়া হবে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের