নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR আবহে যখন ভোটার তালিকা সংশোধন নিয়ে দুশ্চিন্তা মতুয়া সমাজের। ঠিক তখনই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। শান্তনু ঠাকুরের বক্তব্যের প্রতিবাদে মতুয়া সম্প্রদায়ের একাংশ রাস্তায় নামেন। বিক্ষোভকে কেন্দ্র করে মতুয়াবাড়িতে ধস্তাধস্তি ও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।
সম্প্রতি শান্তনু ঠাকুর SIR নিয়ে মন্তব্য করেন, '৫০ লক্ষ রোহিঙ্গা তাড়াতে গিয়ে ১ লক্ষ মতুয়ার নাম বাদ গেলেও আপত্তি নেই।' আর এই মন্তব্যকে ঘিরেই ক্ষোভ ছড়ায় মতুয়া সম্প্রদায়ের মধ্যে। বুধবার শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব হন মতুয়া সম্প্রদায়ের একাংশ। ঠাকুরনগরের মতুয়াবাড়িতে জমায়েতের ডাক দেন মতুয়া সংঘের নেত্রী মমতা ঠাকুর। বিক্ষোভকারীরা শান্তনু ঠাকুরের বক্তব্যকে মতুয়া সমাজের স্বার্থবিরোধী বলে আখ্যা দেন। বিক্ষোভ চলাকালীন মতুয়াবাড়ি চত্বরে ধস্তাধস্তির ঘটনাও ঘটে, যার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়।
মতুয়াদের একাংশ বুধবার শান্তনু ঠাকুরের বাড়িতে তার সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, সেখানে তাদের উপর চড়াও হন বিজেপির ক্যাডাররা এবং বেধড়ক মারধর করা হয়। চর, ঘুষি এমনকি লাথি মারা হয় বলেও অভিযোগ মতুয়াদের। মমতাবালা ঠাকুরের অনুগামীদের অভিযোগ, 'আমাদের মতুয়াদের নানা ভাবে ব্যবহার করা হচ্ছে। CAA ক্যাম্প হচ্ছে কিন্তু আমরা আদৌ নাগরিকত্ব পাবো কিনা ঠিক নেই। এদিকে শান্তনু ঠাকুর বলছেন ১ লক্ষ মতুয়া বাদ যাবে। যাদের ভোট নিয়ে মন্ত্রীত্ব পেয়েছে তাদের নাম কেন বাদ যাবে?'
যদিও শান্তনু ঠাকুরের অভিযোগ , তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে মতুয়া সম্প্রদায়কে উসকে দিচ্ছে মমতা ঠাকুর ও তৃণমূল কংগ্রেস। পাল্টা মমতাবালা ঠাকুরের অভিযোগ, শান্তনু ঠাকুর ভোটে জিতে মতুয়াদের বিভ্রান্তির ভিতরে ফেলে তার ভোট কাটার জন্য মুসলমান এবং রোহিঙ্গার কথা বলছে। মতুয়াদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
ইউপিআই লেনদেনের মাধ্যমে প্রায় দেড় লক্ষ টাকার হদিস
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরে প্রথমে বচসা পরে হাতাহাতি! ABVP-র অভিযোগ TMCP-র সদস্যদের বিরুদ্ধে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের