নিজস্ব প্রতিনিধি , হুগলী - রক্তে ভেজা ঘরে পড়ে রয়েছেন এক মহিলা, চারদিকে ছড়িয়ে রক্তের দাগ। দৃশ্য দেখে শিউরে উঠল আশেপাশের মানুষ। মহিলাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মাথা ও মুখে গুরুতর আঘাতের চিহ্ন নিয়ে তাঁকে দ্রুত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কালিপুর মৈসালপাড়ার শাশ্বত বায়েন নামে এক যুবকের বাড়ি থেকেই উদ্ধার করা হয় বছর পঁয়ত্রিশের ওই মহিলাকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেশী সন্দীপ কুণ্ডু ও রেশা কুণ্ডু জানান , স্ত্রী ছেড়ে যাওয়ার পর থেকেই ওই যুবকের আচরণ ক্রমে অসামাজিক হয়ে উঠেছিল। প্রায়ই নতুন নতুন মহিলাকে বাড়িতে আনত সে, গভীর রাতে বেল বাজিয়ে গালিগালাজে ছেয়ে যেত এলাকা। রবিবার রাতেও একই চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখেন, ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এক অপরিচিত মহিলা।

পুলিশের প্রাথমিক অনুমান, নিজেদের মধ্যে অশান্তির সময় মাথায় আঘাত পেয়ে জখম হয়েছেন ওই মহিলা। তবে প্রতিবেশীদের বক্তব্য ও ঘরে রক্তের দাগ দেখে তদন্তকারীরা অন্য দিকও খতিয়ে দেখছেন। বর্তমানে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। সোমবার অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হবে। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর, এমন রক্তাক্ত ঘটনা এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি করেছে।

স্থানীয় কাউন্সিলর সূর্য দে জানান, “শাশ্বত এলাকাবাসীর জ্বালাতনের কারণ হয়ে উঠেছিল। প্রায়ই মহিলাদের নিয়ে অসদাচরণ করত। খবর পেয়ে আমি সেখানে যাই, দেখি মহিলা মুখ থুবড়ে পড়ে আছেন। পুলিশ এসে শাশ্বতকে আটক করে নিয়ে যায়। যেকোনো উপায়ে ওর কঠোর শাস্তি চাই।”
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের