নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রবিবার ফের অশান্ত হল ভাঙড়। পোলেরহাটে রক্তদান শিবিরকে কেন্দ্র করে তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেই সময় গুলি চলার অভিযোগে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর , দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বহুদিন ধরেই রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। রবিবার সেই উত্তেজনা ফের মাথাচাড়া দেয়। রক্তদান শিবিরের প্রস্তুতি চলছিল পোলেরহাট এলাকায়। সেই শিবিরে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির পোস্টার লাগাতে গেলে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই শুরু হয় তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা। যা মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে।
ঘটনার সময় গুলি চালানোর অভিযোগ ওঠে দুপক্ষের তরফেই। তৃণমূল নেতা সওকত মোল্লা দাবি করেন, আইএসএফ কর্মীরাই প্রথম গুলি চালায়। পাল্টা আইএসএফ অভিযোগ করে, তৃণমূলেরই ‘সশস্ত্র বাহিনী’ তাদের উপর চড়াও হয়ে হামলা চালিয়েছে। বারবার অভিযোগ পাল্টা অভিযোগে আরও জটিল হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশের পক্ষ থেকে টহলদারি চালানো হচ্ছে এলাকায়।
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের