নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ - শুক্রবার রক্তাক্ত পাকিস্তান। যে দেশ বিশ্বের দরবারে জঙ্গিদের আঁতুড়ঘর হিসেবে পরিচিত, সেই দেশেই এবার আত্মঘাতী বোমারুর হামলার ঘটনা ঘটল। মৃতের সংখ্যা বেড়ে ৩০। আহত ৮০। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল নিরাপত্তা বাহিনী ও উদ্ধারকারী দল। কীভাবে আত্মঘাতী হামলা হল, তা নিয়ে তদন্ত শুরু পাক পুলিশের।
সূত্রের খবর, এদিন দুপুরে শেহজাদ এলাকার তরলাই ইমামবারগা মসজিদের সামনে আত্মঘাতী বোমারু বিস্ফোরণ হয়। এর জেরে প্রাণ হারান ৩০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত ৮০ জনকে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এবং পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানিয়েছেন, “বিস্ফোরণের ব্যাপারে এখনই কিছু স্পষ্ট ভাবে বলা সম্ভব নয়। ফরেনসিক দল ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে।” ভয়াবহ এই ঘটনার পরেই শহর জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ইসলামবাদ পুলিশের আইজি। পাক নিরাপত্তা বাহিনী গোটা এলাকাটি ঘিরে ফেলেছে এবং নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে ফরেনসিক দল।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের