নিজস্ব প্রতিনিধি , হুগলী - রেলে চাকরি দেওয়ার নাম করে বিশাল প্রতারণা চক্রের পর্দাফাঁস । অভিযোগ, হিন্দমোটরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নামে অফিস খুলে বহু মানুষকে রেলের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি। তারপর কোটি কোটি টাকা আত্মসাৎ। বাংলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা ছাড়াও ভিনরাজ্যের বহু মানুষ পড়েছেন এই প্রতারণার ফাঁদে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হিন্দমোটরের ওই অফিসের সামনে ভিড় জমায় বহু মানুষ। সবাই চাকরির নামে দেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উত্তরপাড়া থানার পুলিশ। পরে বিক্ষোভকারীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক সন্দেহে ৫ জনকে গ্রেফতার করে পুলিশ।

তবে এই চক্রের মূল মাথা পরিমল মণ্ডল এখনো পলাতক। পুলিশ জানিয়েছে, অফিস থেকে উদ্ধার হয়েছে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিমলের তোলা ছবি এবং প্রধানমন্ত্রীর দপ্তরের লেটারহেড-সহ বেশ কিছু সরকারি চিঠির ফটোকপি। সন্দেহ করা হচ্ছে, এসব নথি ও ছবি ব্যবহার করেই চাকরির নাম করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল।

অভিযোগ, অফিসে ই-শ্রম পোর্টালের মাধ্যমে চাকরির প্রক্রিয়া চলছে বলে প্রচার করা হতো। কিন্তু বাস্তবে তা ছিল একটি সুচারু প্রতারণা চক্রের অংশ। প্রথমে বিশ্বাসযোগ্য মনে হলেও কিছুদিনের মধ্যেই বহু মানুষ বুঝতে পারেন তাঁরা প্রতারিত। সেই ক্ষোভেই শুক্রবার তাঁরা চড়াও হন ওই অফিসে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথিপত্র ও ছবিগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

তদন্তে জানা গেছে, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন বড় ব্যক্তির যোগ থাকতে পারে। গোটা ঘটনার নেপথ্যে কোনও বড় মাথা আছে বলেই মনে করছে তদন্তকারীরা।

ইউনিয়ানের কনভেনার সাম্বিক নিয়োগী প্রতারণার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “ওনারা নিজেরাই প্রতারণা করে এখন আমাদের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন। আমরা রেল গুদামে যারা কাজ করেন তাদের নিরাপত্তার জন্য কাজ করি। কোনো মারধরের ঘটনা ঘটেনি। কোনপ্রকার অর্থও নেওয়া হয়নি। “

স্থানীয় প্রতারিত এক মহিলা জানান, “ আমার ও আমার স্বামীর কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা নেওয়া হয়। এছাড়াও বহু পরিবারের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। রেলে চাকরি দেওয়ার ভুয়ো পরীক্ষাও নেওয়া হতো। আমরা পুলিশের দ্বারস্থ হতে চাইনা। কারণ টাকা দিয়ে তাদের মুখও বন্ধ রাখা হয়। আমাদের আজ অফিস এ আসতে বলা হয়েছিল। কিন্তু আসার পর আমার ওপর আক্রমণ করা হয়। আমরা আমাদের টাকা ফেরত চাইছি। “
মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
আউটডোরে সাহায্যের নামে প্রতারণা
অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের