নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রবিবার ফের অনুষ্ঠিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্যেই রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে হবে পরীক্ষা। প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছে এই পরীক্ষায়।
সূত্রের খবর, ৭ সেপ্টেম্বরের পর আগামীকাল অর্থাৎ ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এসএসসি একাদশ - দ্বাদশ শ্রেণি নিয়োগ পরীক্ষা। মোট ৩৬টি বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লক্ষ ৪৫ হাজার ৫০০। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৪৭৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড বহন করা বাধ্যতামূলক। তল্লাশির সময় অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষায় বসতে পারবেন না কোনও পরীক্ষার্থী।
এর আগেই পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে একাধিক গাইডলাইন প্রকাশ করেছে এসএসসি। রবিবারও প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে অযোগ্য প্রার্থীদের তালিকা ঝোলানো থাকবে। পরীক্ষার সময় মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষার আগে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ' পরীক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ স্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা শান্ত ভাবে পরীক্ষা দিক। আগের রবিবারের পরীক্ষাও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এটাও আশা করি নির্বিঘ্নে হবে।'
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের