নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটে ভরাডুবির ধাক্কায় দিশেহারা তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা-মন্ত্রী, সাংসদ ও কাউন্সিলরের ক্ষোভে ফেটে পড়া, পদত্যাগ আর বিদ্রোহের আবহে এবার সরাসরি ময়দানে নামতে চলেছেন দলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ নীরবতার পর অবশেষে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে শনিবার মাঠে নামছেন অভিষেক।
বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর থেকেই তৃণমূলের অন্দরে ক্ষোভের আগুন ক্রমশ ছড়িয়ে পড়েছে। দলের বহু নেতানেত্রী প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন সংগঠনের সিদ্ধান্ত, আইপ্যাকের ভূমিকা এবং নেতৃত্বের আচরণ নিয়ে। বিশেষ করে অভিযোগ উঠেছে, ভোট-পরবর্তী অশান্তিতে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে তার নীরবতা ঘিরে দলের অন্দরেই তৈরি হয়েছিল তীব্র অসন্তোষ।
অবশেষে সেই অভিযোগের জবাব দিতেই মাঠে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। শনিবার প্রথমে তিনি যাবেন সোনারপুর দক্ষিণে। সেখানে ভোট-পরবর্তী হিংসার শিকার দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করবেন। এরপর তার গন্তব্য বেলেঘাটা, যেখানে আক্রান্ত কর্মী বিশ্বজিৎ পট্টনায়েকের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
দলের অন্দরে ইতিমধ্যেই বারবার প্রশ্ন উঠেছে ক্ষমতায় থাকাকালীন সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি করেছিলেন অভিষেক। অনেকেই অভিযোগ করেছেন, কর্মীদের বদলে আইপ্যাক-কেন্দ্রিক রাজনীতিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ভোটে হারের পর সেই ক্ষোভ আরও প্রকাশ্যে আসে। এমন পরিস্থিতিতে অভিষেকের এই সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
মাসের একাধিক দিনে ব্যাঙ্ক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
১৯ অগস্টের ঘটনা নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, স্থায়ী পুলিশ ফাঁড়ির আবেদন
নতুন সরকারের প্রথম পুজো বৈঠক ঘিরে বাড়ছে আগ্রহ
টাস্ক ফোর্স সক্রিয়, বেআইনি মজুতকারীদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ
মৃত্যুর আগে ভিডিওতে শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
কলকাতাতেও বাড়তে পারে বৃষ্টির দাপট
বিটি রোডে নির্মাণের জন্য পুরনিগমের ছাড়পত্র
ফ্ল্যাটের কাজের টাকা নিয়ে বচসা, বেহালা থানায় দায়ের নালিশ
কাশেম সিদ্দিকী কালীঘাটে, 'গোপন ব্যালটে' ফ্লোর টেস্ট চাইলেন কুণাল
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের