নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে জ্বলন্ত গরমের দাপটের মাঝেই স্বস্তির বার্তা এনে দিল আকাশ। কালো মেঘে ঢেকে গিয়ে শুক্রবার দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নামল ঝুম বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। দীর্ঘ তাপপ্রবাহ ও অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করা শহরবাসী যেন এক মুহূর্তে ফিরে পেল স্বস্তির নিশ্বাস।
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মেঘলা। যদিও আর্দ্রতার কারণে অস্বস্তি ছিল চরমে। তবে দুপুর গড়াতেই আবহাওয়ার নাটকীয় বদল। আচমকাই কালো মেঘে ঢেকে যায় শহরের আকাশ, শুরু হয় ঝোড়ো হাওয়া। তারপরই নামল প্রবল বর্ষণ। কলকাতার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায়।
শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলী, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা পূর্ব মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও শুরু হয়েছে ঝড়বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী ৬ টি জেলায় জারি করা হয়েছিল লাল সতর্কতা। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছিল।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের