নিজস্ব প্রতিনিধি, কলকাতা - বিধানসভা নির্বাচনে বড়সড় বিপর্যয়ের পর এবার তৃণমূলের অন্দরে বিদ্রোহের আগুন। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ এনে দল ছাড়ার ইঙ্গিত দিলেন বর্ষীয়ান মুখপাত্র তথা প্রাক্তন ডিজি রাজীব কুমারের প্রাক্তন আইনজীবী বিশ্বজিৎ দেব। ঘাসফুল শিবিরের বর্তমান পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে সরাসরি আঙুল তুলেছেন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
ভোটের ফলাফলে ভরাডুবির পর থেকেই ঘাসফুল শিবিরের অন্দরে চরম অসন্তোষ তৈরি হয়েছে। একাধিক নেতা ও মন্ত্রী দলের অভ্যন্তরীণ রণকৌশল নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিচ্ছেন। সেই তালিকায় নতুন সংযোজন এই বর্ষীয়ান নেতা। বিশ্বজিৎবাবুর দাবি, গত ৫ বছর ধরে দলে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে, তা শীর্ষ নেতৃত্বের অজানা ছিল না। মূলত এই পাহাড়প্রমাণ দুর্নীতির জেরেই নির্বাচনে দলের এমন বিপর্যয় ঘটেছে। তাঁর অভিযোগ, দলের রাশ এখন সম্পূর্ণ কর্পোরেট ভোটকৌশলী সংস্থা ‘আই-প্যাক’-এর হাতে চলে গিয়েছে।
তাঁর মতে, কোনো রাজনৈতিক দল এভাবে বাণিজ্যিক সংস্থার মাধ্যমে পরিচালিত হতে পারে না। এর ফলে সাধারণ কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে। অভিযোগ, ভেতরের এই দুর্বলতা নিয়ে তিনি আগে সরব হতে গেলেও কোনো লাভ হয়নি। উল্টে গত ৩ বছর ধরে তাঁকে দলে ক্রমশ কোণঠাসা ও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বলে তাঁর দাবি। তাঁর কথায়, তৃণমূলে বর্তমানে দুটি সুনির্দিষ্ট গোষ্ঠী তৈরি হয়েছে। এই গোটা সাংগঠনিক ব্যর্থতার দায় সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই নিতে হবে বলে তিনি মনে করেন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বজিৎ দেব বলেন, 'তৃণমূলের ভবিষ্যৎ অন্ধকার। দলটা এবার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমার স্পষ্ট ধারণা, দলের সাধারণ নেতা ও কর্মীরা খুব শীঘ্রই কংগ্রেস, বিজেপি বা সিপিএমে যোগ দেবেন। আমরা আগে বলতাম বাকি দলগুলো সাইনবোর্ড হয়ে গিয়েছে, এবার তৃণমূলের অবস্থাও ঠিক তেমনই হতে চলেছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের