নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের পুর এলাকাগুলিকে আরও পরিচ্ছন্ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারী সরকার। শনিবার থেকেই চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’, যার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি পুর-পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন। প্রাথমিকভাবে রাজ্যের ১০টি পুরসভায় এই পরিষেবা চালু হলেও আগামী দিনে তা গোটা রাজ্যে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে ‘স্বচ্ছ অ্যাপের' আনুষ্ঠানিক ঘোষণা করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, আগামী তিন মাস এই অ্যাপের মাধ্যমে সচেতনতামূলক প্রচার চালানো হবে। নাগরিকরা রাস্তায় পড়ে থাকা আবর্জনা, নিকাশি সমস্যা কিংবা অন্যান্য পুর-পরিষেবা সংক্রান্ত অভিযোগ সরাসরি অ্যাপে জানাতে পারবেন। এমনকী, কোথাও জঞ্জাল পড়ে থাকলে তার ছবি তুলে অ্যাপে আপলোড করলেই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সক্রিয় হবে প্রশাসন।
মন্ত্রী জানান, 'এটি কোনও নতুন নিয়ম চাপিয়ে দেওয়া নয়। বরং সাধারণ মানুষকে পরিচ্ছন্নতার বিষয়ে আরও সচেতন করাই সরকারের লক্ষ্য।' পাশাপাশি রাজ্যজুড়ে ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনার কথাও ঘোষণা করেন তিনি। সরকারের দাবি, প্রযুক্তিকে হাতিয়ার করে এবার নাগরিক পরিষেবা পৌঁছে যাবে মানুষের হাতের মুঠোয়।
এছাড়াও যেখানে সেখানে ময়লা ফেলা, থুতু বা পানের পিক ফেললে জরিমানার কথাও ঘোষণা করেছে সরকার। যদিও এখনই কড়াকড়ি নয়, আগামী তিন মাস মানুষকে সচেতন হওয়ার সময় দেওয়া হবে। পয়লা সেপ্টেম্বর থেকে নিয়ম ভাঙলেই নেওয়া হবে কড়া প্রশাসনিক পদক্ষেপ।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের