নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে জনগণনা শুরুর দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি জানালেন, আগামী ১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে জনগণনার কাজ। এবারই প্রথম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে, পাশাপাশি সাধারণ মানুষের জন্য থাকছে ‘সেলফ এনুমারেশনের' সুবিধাও।
শুক্রবার নবান্নে জনগণনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হবে জনগণনার কাজ এবং তা চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে রাজ্যের বাসিন্দারা নিজেরাই অনলাইনের মাধ্যমে নিজেদের তথ্য জমা করতে পারবেন। অর্থাৎ, প্রথমবারের মতো জনগণনায় যুক্ত হচ্ছে আধুনিক ‘সেলফ এনুমারেশন’ ব্যবস্থা।
মুখ্যমন্ত্রী জানান, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের ফলে কাজ যেমন দ্রুত হবে, তেমনই তথ্য সংরক্ষণেও আসবে স্বচ্ছতা ও নির্ভুলতা। তিনি বলেন, 'জনগণনা নিয়ে কোনও বিভ্রান্তির জায়গা নেই। এটি সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া। এর সঙ্গে ধর্ম বা রাজনীতির কোনও সম্পর্ক নেই।' একইসঙ্গে অনুপ্রবেশের কারণে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তনের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।
পূর্বতন সরকারকে কটাক্ষ করে শুভেন্দুর দাবি, “আগের সরকারের গোয়ার্তুমির জন্য পশ্চিমবঙ্গ অনেকটা পিছিয়ে পড়েছিল। এবার আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হবে।” সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর ১৮৫৫ এবং ল্যান্ডলাইন নম্বর ০৩৩-২৩৩৫ ৯৫০৩। পাশাপাশি জনগণনা সংক্রান্ত সমস্ত তথ্য ও নির্দেশিকা পাওয়া যাবে সরকারি ওয়েবসাইটেও।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের