নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রাথমিক শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর দিল সুপ্রিম কোর্ট। কর্মরত শিক্ষকদের টেট পাশের সময়সীমা আরও একবছর বাড়িয়ে দিল দেশের শীর্ষ আদালত। নতুন নির্দেশ অনুযায়ী, ২০২৮ সালের ৩১ আগস্টের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে কর্মরত শিক্ষকদের। আদালতের এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশের লক্ষ লক্ষ শিক্ষক।
দেশজুড়ে দীর্ঘদিন ধরেই টেট উত্তীর্ণ না হওয়া প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কেন্দ্রীয় আইন অনুযায়ী, প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে টেট পাশ বাধ্যতামূলক হলেও এখনও বহু শিক্ষক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পরিসংখ্যান বলছে, গোটা দেশে প্রায় ৩০ লক্ষেরও বেশি কর্মরত শিক্ষক এখনও টেট পাশ করেননি।
এর আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পাশ না করলে চাকরি হারাতে হতে পারে। সেই সময়সীমা ছিল ২০২৭ সালের ৩১ আগস্ট। তবে শুক্রবার রিভিউ মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ সেই ডেডলাইন একবছর বাড়িয়ে ২০২৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত করেছে। আদালত স্পষ্ট জানিয়েছে, যাদের চাকরির মেয়াদ পাঁচ বছরের বেশি বাকি রয়েছে, তাদের টেট পাশ করা বাধ্যতামূলক।
অন্যদিকে যাদের অবসর নিতে পাঁচ বছরেরও কম সময় বাকি, তাদের ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয়। তবে পদোন্নতির সুযোগ পেতে হলে তাদেরও টেট পাশ করতে হবে। একইসঙ্গে আদালত কড়া বার্তাও দিয়েছে। যদি কেউ পরীক্ষায় বসতে না চান বা বারবার ব্যর্থ হন, তাহলে তাকে চাকরি ছাড়তে হবে। যদিও সেক্ষেত্রে অবসরকালীন সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার কথা জানিয়েছে শীর্ষ আদালত।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের