নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবারের কালবৈশাখীর তাণ্ডবে প্রাণ হারালেন সাতজন। কোথাও বজ্রপাত, কোথাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদের। ঝড়-বৃষ্টির জেরে একাধিক জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, বিপর্যস্ত জনজীবন। এই আবহে সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুক্রবার দুপুর থেকেই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। কালবৈশাখীর দাপটে বহু জায়গায় গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয় এবং একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্যোগের বলি হয়ে সাতজনের মৃত্যুর খবর সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।
সন্ধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য সরকার। পাশাপাশি আহতদের চিকিৎসার সমস্ত দায়িত্বও সরকার বহন করবে বলে আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসন দ্রুতগতিতে কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে বিদ্যুৎ, রাস্তা ও অন্যান্য পরিষেবা স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশকে সর্বক্ষণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে প্রাণহানির ঘটনায় শোকস্তব্ধ রাজ্য।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের