নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বস্তির বৃষ্টি যেন মুহূর্তে বদলে গেল আতঙ্কের ছবিতে। শুক্রবার দুপুরে কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ। তারপরই ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝড় ও প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত তিলোত্তমা। কোথাও গাছ উপড়ে রাস্তা বন্ধ, কোথাও জলমগ্ন রাস্তাঘাট। থমকে যায় ট্রেন, মেট্রো, এমনকী বিমান পরিষেবাও।
দুপুর গড়াতেই আচমকা ঝড়বৃষ্টির দাপটে লণ্ডভণ্ড হয়ে যায় কলকাতা ও সংলগ্ন এলাকা। মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় আপাতত বন্ধ শিয়ালদহ-বারাসাত শাখার ট্রেন চলাচল। শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ঝড়ে উড়ে যায় শেডের একাংশ। কলকাতা বিমানবন্দরের রানওয়েতেও জমে জল, যার জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয় বিমান ওঠানামা।
অন্যদিকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। গল্ফগ্রিন, সল্টলেক, সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট তৈরি হয়। সল্টলেকের ইন্দ্রা ভবনের কাছে একটি গাড়ির উপর বিশাল গাছ ভেঙে পড়ে। যদিও গাড়িতে কেউ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে মুহূর্তে দুমড়েমুচড়ে যায় গাড়িটি।
শুধু রাস্তাঘাট নয়, ঝড়ের প্রভাব পড়ে শহরের অভিজাত শপিং মলেও। আনোয়ার শাহ রোডের একটি বড় শপিং মলের কাচ ও হোর্ডিং ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্ক ছড়ায় ক্রেতা ও কর্মীদের মধ্যে। ঝড়ের দাপটে শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের খবরও মিলেছে। প্রশাসনের তরফে দ্রুত উদ্ধার ও মেরামতির কাজ শুরু হয়েছে।
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের