নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্যে পালাবদলের পর এবার মহিলা স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নে বড় উদ্যোগ নিল নতুন সরকার। আন্তর্জাতিক ঋতুস্রাব স্বাস্থ্যবিধি দিবসে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ঘোষণা করেছেন, ধাপে ধাপে রাজ্যের সমস্ত গার্লস স্কুলে বসানো হবে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন। পাশাপাশি স্কুলগুলিতে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ শৌচাগার তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। সরকারের এই ঘোষণাকে ঘিরে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে আলোচনা।
আগামী ৩০ মে কলকাতায় আসছেন দেশের নগরোন্নয়ন মন্ত্রী মানোহরলাল খট্টর। বাংলায় নতুন সরকার গঠনের পর এই প্রথম তাঁর রাজ্য সফর। সেই বৈঠকেই নারী উন্নয়ন ও স্বাস্থ্য পরিকাঠামো সংক্রান্ত একটি বিস্তারিত প্রস্তাব তাঁর হাতে তুলে দেবেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানা গেছে, স্কুলগুলিতে শুধু স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনই নয়, ব্যবহৃত প্যাড নষ্ট করার জন্য ইনসিনেরেটর মেশিনও বসানো হবে।
এছাড়াও ছাত্রী ও ছাত্রদের জন্য আলাদা করে ‘অ্যাসপিরেশনাল টয়লেট’ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে পর্যাপ্ত জলের ব্যবস্থা, হ্যান্ডওয়াশ, পরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্যবিধির দিকে বিশেষ নজর রাখা হবে। সম্প্রতি এক সমীক্ষায় উঠে এসেছে, হঠাৎ ঋতুস্রাব শুরু হলে অধিকাংশ মহিলাই সমস্যায় পড়েন। বহু নারী চান জনপরিসরের শৌচাগারে স্যানিটারি প্যাডের ব্যবস্থা থাকুক। সেই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে দাবি।
এ বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন, ‘বাংলার মা-বোনেদের স্বাস্থ্য ও মর্যাদার বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। স্কুলে পড়ুয়া মেয়েদের যাতে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, তার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু নিরাপত্তা নয়, মহিলাদের দৈনন্দিন প্রয়োজন ও স্বাস্থ্যবিধির বিষয়েও সরকার সমানভাবে নজর রাখবে। আধুনিক পরিকাঠামো গড়ে তুলে আগামী দিনে বাংলার প্রতিটি স্কুলে এই সুবিধা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
সীমানা স্পষ্ট নয় , SIR শেষ না করে ডিলিমিটেশন কেন? প্রশ্ন তৃণমূল, বিজেপি ও বামেদের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের