নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অফিসফেরত ব্যস্ত সন্ধ্যায় ফের মেট্রো পরিষেবায় বড়সড় বিপর্যয়। রবীন্দ্র সরোবর স্টেশনে এক যাত্রীর লাইনে ঝাঁপ দেওয়ার ঘটনায় আচমকাই থমকে যায় মেট্রো চলাচল। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে। ফলে বিকেলের ব্যস্ত সময়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী।
সোমবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে একটি মেট্রো ঢোকার সময় আচমকাই এক ব্যক্তি লাইনে ঝাঁপ দেন বলে জানা গেছে। ঘটনাটি নজরে আসতেই দ্রুত ট্র্যাকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে মেট্রো কর্তৃপক্ষ ও কর্মীরা। এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পরিষেবা। পরে পরিস্থিতি আংশিক স্বাভাবিক হলেও সম্পূর্ণ পরিষেবা চালু করা সম্ভব হয়নি।
বর্তমানে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার এবং ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে সীমিত পরিষেবা চালানো হচ্ছে। ব্যস্ত সময়ে হঠাৎ এই বিপর্যয়ে বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। বহু অফিসযাত্রী ক্ষোভ উগরে দিয়ে প্রশ্ন তুলেছেন, লাগাতার এমন আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটলেও কেন আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের