নিজস্ব প্রতিনিধি , নদীয়া - উৎসবের আনন্দে যাতে কোনওভাবেই শব্দদূষণ বা দুর্ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই শুরু থেকেই নড়েচড়ে বসেছিল নবদ্বীপ থানার পুলিশ। কোজাগরী লক্ষ্মীপুজোর দিন সকালেই থানার পক্ষ থেকে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হয় শব্দবাজি ব্যবহার করবেন না, নিষিদ্ধ বাজি বিক্রি বা মজুদ রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শহরের বিভিন্ন প্রান্তে প্রচার গাড়ি ঘুরে বেড়ায়, স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে পোস্টার ও মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হয়।

সূত্রের খবর, হাইকোর্টের রায় ও প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও আইনভঙ্গের পথ বেছে নেন কিছু অসাধু ব্যবসায়ী। সোমবার গভীর রাতে নবদ্বীপের গোস্বামী বাজার এবং বড়বাজার এলাকায় হানা দেয় পুলিশের বিশেষ টিম। হঠাৎ অভিযানে তোলপাড় বাজার চত্বর। অভিযানে প্রায় ২৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।

বাজিগুলি স্থানীয় এক দোকানে মজুদ করে রাখা হয়েছিল বলে জানা গেছে। ঘটনায় গোপাল ঘোষ নামে এক ব্যবসায়ীকে আটক করেছে নবদ্বীপ থানার পুলিশ।

অভিযোগ, লক্ষ্মীপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই এলাকায় নিষিদ্ধ বাজির রমরমা ব্যবসা চলে। এবছরও সেই চক্র সক্রিয় ছিল। কিন্তু পুলিশি নজরদারি এবং তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো গেল বলে জানাচ্ছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে , আটক ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইন এবং বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে। বাজেয়াপ্ত করা বাজিগুলি নষ্ট করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

নবদ্বীপ থানার এক কর্তা জানান, “শব্দবাজির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনওভাবেই আইনের বাইরে কেউ গেলে তাঁকে রেয়াত করা হবে না।”

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, “ এভাবে পুলিশ যদি কড়া নজরদারি চালায়, তাহলে উৎসবের আনন্দ থাকবে শান্তিপূর্ণ ও দুর্ঘটনামুক্ত।”

খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
বিক্ষোভে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে পঞ্চায়েত অফিস
১ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও নগদ সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার
স্বাধীনতা দিবসের আগে অর্ডারের চাপ
বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হাড়োয়ায় রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা, মারধর-লুটপাটের দাবি বিজেপির
এলাকার পরিবেশ নষ্টের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপের দাবি আন্দোলনকারীদের
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চর্চা শুরু হয়েছে নন্দীগ্রাম এলাকায়
জনগণনা ঘিরে প্রস্তুতি জোরদার, বারাসাতে সাংবাদিক বৈঠকে জেলা শাসক
পলিক্লিনিকের সামনে বিক্ষোভ
মদের দোকান বন্ধ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা
পাশাপাশি উদ্যানের সুপারভাইজারের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি টিয়া পাখিও উদ্ধার হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের