নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - পাথরপ্রতিমায় গভীর রাতে দুষ্কৃতীদের তাণ্ডবে আগুনে পুড়ল একের পর এক দোকান ও বাড়ি। এমনকি বিডিওর গাড়িতেও আগুন লাগানো হয় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, বুধবার রাত প্রায় একটা নাগাদ দুর্গা গোবিন্দপুর স্কুল মোড় এলাকায় হঠাৎই দেখে যায় একাধিক দোকান জ্বলছে দাউ দাউ করে। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দ্রুত গ্রামবাসীদের পক্ষ থেকে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সহ বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়।
শুধু দোকান নয় এরই মধ্যে দেখা যায়, কিছুটা দূরে বিডিওর গাড়িচালক অমরেশ গিরির বাড়ির সামনে থাকা বিডিওর সরকারি গাড়িতেও আগুন লাগে। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও গাড়ির বড় অংশ ভস্মীভূত হয়ে যায়। শুধু দোকান বা সরকারি গাড়ি নয় গ্রামের ভেতরে আরও বেশ কয়েকটি বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।
ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই অগ্নিসংযোগের পিছনে বিশাল দুষ্কৃতী বাহিনীর হাত রয়েছে। সম্পূর্ণ ঘটনাটি পরিকল্পনা করেই করা হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই, অভিযুক্তদের চিহ্নিত করতে তল্লাশি শুরু করেছে।
যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক
পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং
পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা
বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে
প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি
পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে
গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র
ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে
ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা
মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ
গোপনসূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান , বোমা নিষ্ক্রিয় করতে হাজির বোম্ব স্কোয়ার্ড
শোভাযাত্রা ঘিরে মন্দির পুনরুদ্ধারের দাবি , পাল্টা সংরক্ষিত স্মৃতিস্তম্ভের মর্যাদা বজায় রাখার আর্জি মুসলিম সংগঠনের
অচৈতন্য করে নির্যাতন চালানোর অভিযোগ
১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের