নিজস্ব প্রতিনিধি , হাওড়া - গভীর রাতের অন্ধকারে শহরের বুকে গর্জে উঠল বুলডোজার। একের পর এক গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি দোকানঘর, ডালা ও অস্থায়ী কাঠামো। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করে রেল পুলিশের এই উচ্ছেদ অভিযান ঘিরে তৈরি হয় তীব্র উত্তেজনা।
শনিবার গভীর রাতে হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় শুরু হয় ব্যাপক উচ্ছেদ অভিযান। রেল পুলিশের নেতৃত্বে চলে এই অভিযান। সঙ্গে আনা হয় একাধিক বুলডোজার। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশন চত্বরে বহু ব্যবসায়ী বেআইনিভাবে দোকানঘর তৈরি করে ব্যবসা চালাচ্ছিলেন। শুধু দোকান নয়, রাস্তা জুড়ে ডালা বসিয়েও ব্যবসা চলছিল বলে অভিযোগ ছিল।
রেল সূত্রে খবর, যাত্রীদের যাতায়াতে ব্যাপক সমস্যা হচ্ছিল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন দেশের অন্যতম ব্যস্ত এই স্টেশন দিয়ে। ফলে স্টেশন চত্বরে অবৈধ দখলদারির কারণে ভিড় ও বিশৃঙ্খলা বাড়ছিল। সেই কারণেই আদালতের নির্দেশ মেনে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি রেলের।
অভিযানের আগে ব্যবসায়ীদের নোটিশও দেওয়া হয়েছিল বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, মাত্র একদিন আগেই তাদের হাতে সেই নোটিশ পৌঁছায়। রাতেই বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। মাইকিং করে সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়। এরপর শুরু হয় বুলডোজার অভিযান। একে একে ভেঙে ফেলা হয় ১৫০-রও বেশি অবৈধ দোকানঘর।
অভিযানের খবর পেয়ে বহু ব্যবসায়ী ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি নিজেদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে রাতভর চলা অভিযানে স্টেশন চত্বর কার্যত ফাঁকা করে দেওয়া হয়। অন্যদিকে যাত্রীদের একাংশ এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরেই স্টেশনের বাইরে চলাচল করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের