নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - পশ্চিম এশিয়ার রক্তক্ষয়ী সংঘাত থামাতে এবার সরাসরি ইরানকে ১৪ দফার একটি চুক্তির খসড়া পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ় প্রণালীতে দু’পক্ষের মধ্যে নতুন করে গোলাগুলির ঘটনার মধ্যেই এই শান্তি প্রস্তাব পেশ করল ওয়াশিংটন। তেহরানকে চরম সময়সীমা বেঁধে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, শনিবার রাতের মধ্যেই এই প্রস্তাবের চূড়ান্ত জবাব আশা করছে আমেরিকা।
সূত্রের খবর, গত ৭ এপ্রিল থেকে কার্যকর হওয়া সংঘর্ষবিরতি চুক্তির মাঝেই শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ইরানের দাবি, তাদের উপকূলীয় বন্দর খামির, সিরিক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। পালটা জবাবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়ে ‘উল্লেখযোগ্য ক্ষতি’র দাবি করেছে।
এই টানাপড়েনের মাঝেই ট্রাম্পের পাঠানো এক পাতার খসড়া প্রস্তাবে জানানো হয়েছে, ইরান পরমাণু সমৃদ্ধকরণ সাময়িকভাবে বন্ধ রাখলে আমেরিকা তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে ও বাজেয়াপ্ত করা কোটি কোটি ডলার মুক্ত করবে। তবে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, আমেরিকা যদি ইরানের পণ্যবাহী জাহাজে হস্তক্ষেপ করা বন্ধ না করে, তবে হরমুজ় প্রণালী ও সংলগ্ন এলাকায় ফের পুরোদমে যুদ্ধ শুরু হবে।
ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ‘পশ্চিম এশিয়ার এই অস্থিরতা শেষ করার লক্ষ্যে আমরা একটি চুক্তির খসড়া পাঠিয়েছি। আমরা শান্তি চাই, তবে তার জন্য নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। ওয়াশিংটনের সর্বশেষ এই প্রস্তাবের বিষয়ে তেহরান কী ভাবছে, তার জবাব আমি আজ রাতের মধ্যেই আশা করছি। এই ১৪ দফার সমঝোতা স্মারকটি মেনে নিলে তবেই আনুষ্ঠানিক আলোচনা ও বৃহত্তর চুক্তির পথ প্রশস্ত হবে'।
নেপাল বিপর্যয়ে দায় এড়াল চিন! নেপালের অভিযোগ খারিজ, কাঠমান্ডু-বেজিং সম্পর্কে চিড়ের আশঙ্কা
রাস্তা-সেতু ধ্বংস, কাদার স্তূপে থমকে উদ্ধারকাজ, বাড়ছে উদ্বেগ
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের