নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ , বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হবে রাস্তা। যার জেরে ঘটানো হয় এমন ঘটনা। ঘটনাটি , সোনারপুরের চকচকা সূর্যসেন প্রাথমিক বিদ্যালয়ের। ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ভূমিকায় সরব হন অভিভাবকরা।
সূত্রের খবর , শনিবার রাতের অন্ধকারে আলিপুরদুয়ারের ১ নং ব্লকের সোনারপুরের চকচকা সূর্যসেন প্রাথমিক বিদ্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। অভযোগ , ওই বিদ্যালয়ের জায়গায় নির্মাণ করা হবে একটি রাস্তা। যার কারণ বসত আগাম কোনও নোটিস ছাড়াই গুড়িয়ে দেওয়া হয় বিদ্যালয়। ঘটনা প্রসঙ্গে জেলা প্রশাসন সহ জেলা শিক্ষা দফতর কর্মকর্তারা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে বারংবার ক্ষতিপূরণ দাবি করলেও কোনও সাড়া দেয়নি জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
বিনা নোটিসে বিদ্যালয় গুড়িয়ে দেওয়ায় জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর সরব হন অভিভাবকরা। তাদের দাবি , সামনেই পুজো , আর পুজোর ছুটির আগে রয়েছে পড়ুয়াদের পরীক্ষা। ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে তাদের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করেন , এখন বিদ্যালয়ের ২ টি কক্ষ অবশিষ্ট আছে। তবে এই কক্ষ গুলো ব্যবহারের অনুপযুক্ত। পড়ুয়ারা সুরক্ষিত নয় সেই ঘর গুলোতে।
এপ্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান , "জাতীয় সড়ক কর্তৃপক্ষ আমাদের আগে থেকে কিছু জানাননি। এমনকি কোনো নোটিসও আমাদের দেওয়া হয়নি। এরপর শনিবার রাতের অন্ধকারে বিনা নোটিসে বিদ্যালয় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। আমরা ক্ষতিপূরণ দাবি করেছি কিন্তু জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোনো প্রতিক্রিয়া জানাননি। সামনেই পরীক্ষা। শিক্ষার্থীদের কি হবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।"
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের