নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রাজনীতির মঞ্চ ছেড়ে মানবিকতার বার্তা রামপুরহাটে জনসভা শেষে হাসপাতালে সোনালি বিবির সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক। শুধু খোঁজ খবরই নিলেন না তার সদ্যোজাত পুত্রসন্তানের নামকরণও করেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একদিকে রাজনৈতিক সভার মঞ্চে লড়াই, অন্যদিকে এক নিপীড়িত মায়ের পাশে দাঁড়িয়ে মানবিক বার্তাও দিলেন অভিষেক।
রামপুরহাটের রণসংকল্প সভা শেষে মঙ্গলবার সরাসরি রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসূতি বিভাগে ভর্তি সোনালি বিবি ও তার সদ্যোজাত পুত্রসন্তানের খোঁজ নেন তিনি। সোমবারই সোনালি বিবি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে জানা যায়। হাসপাতালে সোনালির অনুরোধে সদ্যোজাত শিশুর নামকরণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিশুটির নাম রাখা হয় ‘আপন’।
হাসপাতাল থেকে বেরিয়ে অভিষেক জানান, 'সোনালি বিবির সঙ্গে দেখা করলাম। দুজনেই সুস্থ রয়েছে। প্রটোকল মেনে সদ্যোজাতর কাছে যাইনি। সভা থেকে এসেছি ইনফেকশন হওয়ার ভয় থাকে, তাই যাইনি। সোনালি ও তার মা সদ্যোজাতর নাম রাখার অনুরোধ করেন। আমি নাম রেখেছি আপন। কারণ, যে ভাবে ওদের পড় করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, তা কল্পনা করা যায় না। এরা সবাই আমাদের আপন।'
পাশপাশি, ফের একবার সোনালি ও তার পরিবারের উপর হওয়া নির্যাতনের অভিযোগ তুলে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ' হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের ‘থাপ্পর’ খাওয়ার পর সোনালি ও তার সন্তানকে কেন্দ্রীয় সরকার তাদের ফিরিয়ে এনেছে। বাংলা বলার অপরাধে সোনালিকে সন্তান-সহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।শারীরিক ও মানসিক অত্যাচর করা হয়েছে। বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে এই চোখের জলের দাম দিতে হবে।'
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ
রাস্তার এমন হাল দেখে এবার প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা
কোনওভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা
সন্তানদের খুঁজে না পেয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে দিকভ্রান্ত হয়ে ভাসছিল ট্রলার
২ সন্দেহভাজন মানবপাচারকারী আটক
সীমান্ত থেকে সুন্দরবন - ম্যানগ্রোভকে রাখি পরিয়ে পরিবেশ রক্ষার বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের