6a3fbb572184e_Gallery_1782558688456
জুন ২৭, ২০২৬ বিকাল ০৭:০৩ IST

রামমন্দিরে কোটি কোটি টাকার প্রণামী কেলেঙ্কারি! ধৃত ৮, উদ্ধার ৮০ লক্ষ

নিজস্ব প্রতিনিধি , লখনউ - অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের ঘটনা ঘিরে তদন্ত আরও জটিল হচ্ছে। ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ৮ অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। সেখান থেকে প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মন্দির পরিচালনাকারী ট্রাস্টের কয়েকজন বর্তমান ও প্রাক্তন পদাধিকারীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত এগোতেই নিত্যনতুন তথ্য সামনে আসছে। ফলে বিতর্ক আরও তীব্র হয়েছে।

২০২৪ সালের ২২ জানুয়ারি মন্দির উদ্বোধনের পর প্রথম দিকে প্রতিদিন গড়ে ৬ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত প্রণামী জমা পড়ত। তবে গত কয়েক মাসে সেই জমার পরিমাণ আচমকাই কমে মাত্র কয়েক হাজারে এসে ঠেকে। এই অস্বাভাবিক পতনের পরই সন্দেহ দানা বাঁধে। এরপর শুরু হয় তদন্ত। পুলিশ জানতে পারে, গত দু’বছরে ভক্তদের দেওয়া প্রণামীর কয়েক কোটি টাকা খোয়া গেছে। একইসঙ্গে বহু মূল্যবান সামগ্রীও হিসাবের বাইরে চলে গেছে। এই অপরাধে মন্দিরের কিছু সেবাদার, কর্মী ও ট্রাস্টের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তির নাম জড়িয়েছে।

বৃহস্পতিবার ৮ জনকে গ্রেফতারের পর ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান চম্পত রাই। একই সময়ে ট্রাস্টি পদ ছাড়েন অনিল মিশ্রও। তদন্তকারীদের দাবি, ধৃতদের কয়েকজনের সঙ্গে এই দুই প্রাক্তন কর্তার যোগাযোগের সূত্র পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, গ্রেফতার  হওয়া লবকুশ ও অনুকল্প মন্দিরের ক্যাশ কাউন্টারে কাজ করতেন। তাঁরা সেখানে পাওয়া নগদ অর্থ ও সোনাদানা গণনার দায়িত্বে ছিলেন। তাঁরা ট্রাস্টি অনিল মিশ্রের আত্মীয় বলেও জানা গেছে। অন্যদিকে, রামশঙ্কর নামে এক অভিযুক্ত আগে চম্পত রাইয়ের গাড়িচালক হিসেবে কাজ করতেন। পরে তাঁকে মন্দিরের বিভিন্ন প্রশাসনিক কাজে যুক্ত করা হয়।

এছাড়াও ধৃতদের তালিকায় আছেন অবিনাশ শুক্ল, মণীশকুমার যাদব, করুণেশ পাণ্ডে, রামশঙ্কর মিশ্র ও সুভাষ শ্রীবাস্তব। এই অভিযুক্তদের বিরুদ্ধে চুরি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ষড়যন্ত্র, দুর্নীতি দমন আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। তদন্তকারীদের অনুমান, অর্থ গোনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী দীর্ঘদিন ধরে সিসিটিভির নজর এড়িয়ে নগদ অর্থ ও সোনার গয়না সরিয়ে ফেলতেন। তদন্তে এমনও ইঙ্গিত মিলেছে যে ওই চুরির টাকার একটি বড় অংশ বিভিন্ন ব্যবসা, রিসর্ট, শপিং মলে বিনিয়োগ করা হয়েছে।

এদিকে বিরোধী রাজনৈতিক দলগুলিও এই ইস্যুতে সরব হয়েছে। কংগ্রেস ও সমাজবাদী পার্টির অভিযোগ, শুধুমাত্র নিচুতলার কর্মীদের দায়ী করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। তাঁদের প্রশ্ন, উচ্চপর্যায়ের মদত ছাড়া কোটি কোটি টাকার এই অনিয়ম কীভাবে সম্ভব। একইসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক শাখার প্রধান অলোক কুমারও চম্পত রাইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, রামমন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র তহবিলের উপর আরও কড়া নজরদারির জন্য পূর্ণসময়ের একজন সিইও নিয়োগের সুপারিশ করেছেন।

তদন্তকারী সূত্রের দাবি, বিশেষ তদন্তকারী দলের (সিট) প্রাথমিক রিপোর্টে অন্তত ১৭ জনকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি মন্দিরের সঙ্গে যুক্ত প্রায় দেড়শো কর্মীর আর্থিক অবস্থার পরিবর্তনও খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্টে ফুলকান্ত মিশ্র নামে এক ঘনিষ্ঠ ব্যক্তির সম্পত্তি বৃদ্ধির কথাও রয়েছে। ফলে আগামী দিনে এই মামলায় আরও বড় নাম সামনে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

মায়ের মোটা বেতন থাকলেও সন্তান পালনের দায় বাবার! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
আগস্ট ২২, ২০২৬

মায়ের মাসিক আয় দেড় লক্ষ হলেও বাবার দায়িত্ব কমবে না, তাৎপর্যপূর্ণ নির্দেশ শীর্ষ আদালতের

হাই কোর্টের নির্দেশে ক্ষোভ! রাহুল-হেমন্তের কুশপুতুল পুড়িয়ে ফের প্রতিবাদ ঝাড়খণ্ডের পড়ুয়ারা
আগস্ট ২২, ২০২৬

পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাই কোর্টের স্থগিতাদেশ, সরকারের বিরুদ্ধে ক্ষোভ আন্দোলনকারীদের

‘অশুভ নজর কাটিয়ে দেব’, শাড়ি পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ! সিসিটিভির সূত্রে পুলিশের জালে অভিযুক্ত
আগস্ট ২২, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের