নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - বাড়ির ‘অশুভ নজর’ কাটানোর নামে গৃহবধূকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল। রূপান্তরকামী সেজে ছন্দবেশে বাড়িতে প্রবেশ করা। ঘটনার তদন্তে নেমে পওয়াই থানার পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে , ধৃত ব্যক্তির নাম অনিল শেষরাও শিণ্ডে। গত ১৮ আগস্ট পওয়াই এলাকার একটি বাড়িতে শাড়ি পরে পৌঁছয়। নিজেকে রূপান্তরকামী পরিচয় দিয়ে বাড়ির অশুভ নজর কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় অনিল। তার কথায় বিশ্বাস করে গৃহকর্ত্রী তাকে ঘরে বসতে দেন। এরপর অনিল সটান শোয়ার ঘরে ঢুকে পড়ে। গৃহবধূকে প্রাণে মারার হুমকি দিয়ে যৌন নির্যাতন চালায়। ঘটনার পর দক্ষিণার নামে ২০০ টাকা নিয়ে অটোয় চেপে চলে যান।
নির্যাতিতা তৎক্ষণাৎ পওয়াই থানায় লিখিত অভিযোগ জানান। পুলিশ এলাকাটির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শাড়ি পরা এক ব্যক্তিকে অটোয় চেপে দেখতে পান। সেই সূত্রের ওপর ভর করে ঠাণের খারোগাঁও বস্তি এলাকা থেকে অনিলকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , রূপান্তরকামী সেজে ঢোকার আগে ভিক্ষুকের ছন্দবেশ সে গৃহস্থের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল।
এই ঘটনার পর পওয়াই থানার পক্ষ থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার কড়া নির্দেশ জারি করা হয়েছে। অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে না দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা দায়ের করা হয়েছে। অতীতে অনিল এই ধরনের আর কোনো অপরাধে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্ত্রীকে ফেরানোর মরিয়া চেষ্টায় ভয়াবহ কাণ্ড, তদন্তে চাঞ্চল্যকর দাবি
ভাইরাল চিঠিতে গুরুতর অভিযোগ, নির্মাণ কমিটির প্রধানের পালটা জবাব
সবজি বিক্রি বাড়াতে রাশিয়ান তরুণীর নাচের অভিনব কৌশল, মুহূর্তেই দোকানের সামনে ভিড়
সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে নামল আধাসেনা
টারবাইন ফেটে আগুন, গুরুতর জখম আরও ১ কর্মী
চিনির মূল্যবৃদ্ধি নিয়ে অদ্ভুত যুক্তি, বিহারের মন্ত্রীর মন্তব্যে কটাক্ষ পাপ্পু যাদবের
নতুন ট্রেডিং নিয়ম আর ব্রোকারদের ব্যাঙ্ক গ্যারান্টি নীতিতে চাপ
মিড-ডে মিলে কৃমি, আরওয়ালের ৭৫ স্কুলে চাঞ্চল্য
নামী ব্র্যান্ডের বোতলেই বিষাক্ত মদ,৩৮% মিথানলে ৭ প্রাণহানি, হাসপাতালে ৩০
৩ ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা, শেষমেশ একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু
জামিনে ফিরতেই পুরনো প্রেমের টানাপড়েন, নাগপুরে তাড়া করে হত্যার অভিযোগ
শুক্রবার থেকে প্রতিবাদ, ইউজিসির নিয়ম বদলের দাবিতেও সরব বিক্ষোভকারীরা
প্রশ্নপত্রে ভুল, পুরনো প্রশ্নের পুনরাবৃত্তি! এআই বিতর্কের মাঝেই তিন বিষয়ের পরীক্ষা বাতিল
আবহাওয়ার দাপটে দিল্লিতে বাড়ছে সংক্রমণ! এক বছরে কয়েক গুণ সোয়াইন ফ্লু
প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের