নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সাংবিধানিক প্রধানকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো হল ই-মেল। বৃহস্পতিবার গভীর রাতে সেই হুমকি মেল প্রকাশ্যে আসতেই প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি তড়িঘড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।
বৃহস্পতিবার গভীর রাতে একটি ই-মেল আসে, যেখানে রাজ্যপাল আনন্দ বোসকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দেওয়া হয়েছে। এই মেল পাওয়ার পরই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জরুরি বৈঠকে বসেন। প্রাথমিকভাবে রাজ্যপালের নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হলেও একই সঙ্গে বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। কে বা কারা এই হুমকি মেলের নেপথ্যে রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
যদিও এই হুমকিকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস। তিনি স্পষ্ট জানিয়েছেন, 'শুক্রবার আমি নিরাপত্তা ছাড়াই বেরোবো। বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন।' আর সেই কথা মতনই শুক্রবার সকালে রাজ্যপালকে ধর্মতলায় দেখা যায়। জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান রাজ্যপাল। তবে, এই ধরনের হুমকি এই প্রথম নয়। এর আগেও একাধিকবার হুমকি বার্তা এসেছে।
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের