নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - এবছর থেকে রাজ্যে প্রথম শুরু হলো OMR শিটে উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্রায় ৭ লাখের কাছাকাছি পরিক্ষার্থী পরীক্ষা দেবে চলতি বছরে। সোমবার রাজ্যের অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মত সাহসপুর ডি.এন.এস ইনস্টিটিউশন হাই স্কুলেও শুরু হয় উচ্চিমাধ্যমিক পরীক্ষা। নতুন ফরম্যাটে পরীক্ষা হওয়ায় কার্যত চিন্তার ভাঁজ পড়েছে পরীক্ষার্থীদের কপালে।

সূত্রের খবর , এবছর থেকে প্রথম OMR শিটে পরিক্ষা দেবে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। গোটা রাজ্যে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৯৮ হাজার ১৪ জন। এর মধ্যে বাঁকুড়া জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ৩৫ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার প্রথম দিন অর্থাৎ সোমবার রাজ্যের অন্যান্য পরীক্ষা কেন্দ্রের পাশাপাশি বাঁকুড়া জেলার সাহসপুর ডি.এন.এস ইনস্টিটিউশন হাই স্কুলেও সকাল ১০ টা থেকে শুরু হয় উচ্চিমাধ্যমিক পরীক্ষা। এদিন সকাল থেকেই কেন্দ্রের সামনে ভিড় জমাতে থাকেন পরীক্ষার্থীরা। নতুন ফরম্যাটে প্রথমবার পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তা কাজ করছে তাদের মধ্যে।
উল্লেখ্য , প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হয়। অসাধু উপায় রুখতে নজরদারিও জোরদার করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের সামনে।
এপ্রসঙ্গে পক্ষার্থী সায়ন্তিকা রক্ষিত জানান , "পরীক্ষা নিয়ে খুবই চিন্তায় ছিলাম। তারওপর প্রথম আমরা OMR শিটে পরীক্ষা দেবো সেটা নিয়ে আরও চিন্তা হচ্ছিলো। নতুন নিয়মে কিভাবে কি হবে তা নিয়েও চিন্তায় ছিলাম। তবে নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা ভালোও হয়েছে। ভালো ফলেরও আসা করছি। "
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
টাকা ফেরতের আবেদন চেয়ে রিসিভ কপি চাইতেই টানাহেঁচড়া করে বের করে দেওয়ার অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের