নিজস্ব প্রতিনিধি , হুগলী - পুজো পরবর্তী সময়েও ফের রাজনৈতিক রেষারেষিতে রক্ত গরম রাজনীতির মাটি খানাকুল। খানাকুলের মাড়োখানা সংলগ্ন অঞ্চলে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। আক্রান্ত নেতা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে আচমকাই একদল দুষ্কৃতী বরুণবাবুর উপর হামলা চালায়। অভিযোগ, কিল- চড়, ঘুষি তো বটেই, লাঠি- বাঁশ নিয়েও নির্বিচারে মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে খানাকুল গ্রামীণ হাসপাতালে। পরে আরামবাগ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনার অভিযোগের তীর উঠেছে সোজা বিজেপির দিকে। তৃণমূল নেতৃত্বের দাবি, খানাকুল-২ ব্লকে সম্প্রতি কমিটির পরিবর্তন হওয়ার পর থেকেই বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অনুগামীরা পরিকল্পিতভাবে তৃণমূল কর্মীদের ওপর হামলার ছক কষছে। বরুণ মণ্ডলের উপর হামলাও সেই রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ বলেই অভিযোগ তৃণমূলের।

আক্রান্ত তৃণমূল নেতা তথা অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডল জানান, পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি ফেরার সময় গ্পঞ্চায়েত প্রধানের স্বামী সহ কয়েকজন ছেলে প্রথমে আমাকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে, জলে ফেলে দেওয়ার হুমকিও দেয়।এরপর মেরে আমাকে জঙ্গলে ফেলে দেওয়া হয়। মহিলা সংক্রান্ত যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যে।ওরাই ফোন করে ওই মহিলাদের ওখানে ডেকে পাঠায়।এরপর আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে বাধ্য করে।

তৃণমূল নেতা রোমেন প্রামাণিক জানান, “বিজেপি আশ্রিত দুষ্কৃতী অর্থাৎ স্থানীয় প্রধানের স্বামীর নেতৃত্বে ও উন্মাদ বিধায়কের উসকানিতে খানাকুল জুড়ে একের পর এক অশান্তি তৈরি হয়েছে। তৃণমূলের দলীয় রদ বদল হওয়ার পর থেকে কখনও বিডিও অফিসে কখনো বা বুথের কর্মীকে আক্রমণ করা হয়েছে। সুযোগ পেয়ে বিজেপিরা ক্রমে অরাজকীয়তা বাড়িয়ে দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি।উৎসবের মরশুমে কোনোরকম অশান্তিতে তৃনমূল জড়িয়ে মানুষের শান্তি বিঘ্নিত করত্র চায়না। তবে আগামী দিনে ইটের জবাব পাথরে তৃণমূল দেবেই।”

অপরদিকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। তিনি জানান, “ওইদিন সন্ধ্যেবেলা কিছু স্কুল পড়ুয়া মেয়ে জন্মদিন পালনের জন্য ওই এলাকায় এসেছিলো। কেক কিনে বাড়ি যাওয়ার সময় তাদের ওপর জোর জবস্তি চলে। মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতার নেতৃত্বে এই কাজ করা হয়। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা যেখানে অসুরক্ষিত সেখানে মুখমন্ত্রীর অধীনে থাকা পুলিশ প্রশাসন নিশ্চুপ। তিনি দাবি করেন ৩ বার থানাকুলের ওসিকে ফোন করে অভিযোগ জানাতে চাইলেও তিনি ফোন তোলেননি। নারীদের সুরক্ষা নিয়ে এত অবহেলা কেন? আমরা এর শেষ দেখে ছাড়বো। দরকার পড়লে ব্যাপক আন্দোলনে সামিল হবো।”
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের