6a562dd280525_Gallery_1784032537249
জুলাই ১৪, ২০২৬ বিকাল ০৬:১০ IST

পুশব্যাকে নয়, কথাতেই সমাধান! বাংলাদেশ ইস্যুতে হিমন্তকে বিঁধলেন অখিল

নিজস্ব প্রতিনিধি , গুয়াহাটি - বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক আসামে। রাজ্য সরকারের অবস্থান নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন রাইজর দলের নেতা তথা বিধায়ক অখিল গগৈ। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিশেষ করে সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অভিবাসন নিয়ে সরকারের নীতি এখন বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে।

সম্প্রতি বিদেশি নাগরিক সংক্রান্ত কয়েকটি মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট। গুয়াহাটি হাইকোর্টের বেশ কিছু রায় বাতিল করেছে দেশের শীর্ষ আদালত। এর পরের দিনই এই বিষয়ে মুখ খোলেন অখিল গগৈ। তাঁর দাবি, বাংলাদেশি অনুপ্রবেশ একটি বাস্তব সমস্যা। তবে শুধুমাত্র সীমান্ত পেরিয়ে মানুষকে ফেরত পাঠিয়ে এর সমাধান সম্ভব নয়। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনার মাধ্যমেই স্থায়ী সমাধানের পথ বের করতে হবে।

গগৈর অভিযোগ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অবৈধ অভিবাসনের বিষয়টিকে রাজনৈতিকভাবে জীবিত রাখছেন। কিন্তু অভিযুক্তদের ফেরত পাঠানোর জন্য কোনও স্পষ্ট আইনি কাঠামো গড়ে তোলা হয়নি। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। তাঁর বক্তব্য, এই সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যকর দ্বিপাক্ষিক আলোচনা প্রয়োজন। গগৈর মতে, বর্তমান 'পুশব্যাক' নীতি মূলত রাজনৈতিক প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, আইনি ভিত্তি ছাড়া এ ধরনের পদক্ষেপ দীর্ঘমেয়াদে কার্যকর হতে পারে না। তাঁর আশা, কেন্দ্রীয় সরকার ভবিষ্যতে ঢাকার সঙ্গে আলোচনায় বসবে। পাশাপাশি গ্রহণযোগ্য ও স্থায়ী সমাধানের পথও খুঁজবে। তাঁর কথায়, ভারতের মতো দেশের উচিত কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া মেনে এগোনো। তাঁর মতে, বাংলাদেশকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি করানোর দায়িত্ব সরকারের। যাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ধরা পড়ছেন, তাঁদের ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম মেনেই ব্যবস্থা নেওয়া উচিত।

তিনি বলেন, অবৈধ অভিবাসন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু শুধুমাত্র পুশব্যাকের উপর নির্ভর করলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। এর জন্য সুস্পষ্ট আইনি কাঠামো প্রয়োজন। উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের জানুয়ারিতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের সঙ্গে আলাদা প্রত্যর্পণ চুক্তির প্রয়োজন নেই। তাঁর দাবি ছিল, ১৯৫০ সালের 'ইমিগ্র্যান্টস (এক্সপালশন ফ্রম আসাম) অ্যাক্ট'-এর আওতায় দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব।

সেই নীতির ভিত্তিতেই গত কয়েক মাসে ২,০০০-এর বেশি বিদেশিকে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে বলে দাবি করেছিল রাজ্য সরকার। তবে অখিল গগৈর বক্তব্য সামনে আসার পর এই নীতি নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও জোরদার হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে, আগামী দিনে এই ইস্যু আরও বেশি গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন

ওদের জেলের বাইরে বেরোতে দিয়ো না! হাতে লেখা বার্তার পর রহস্যমৃত্যু তরুণীর
জুলাই ১৪, ২০২৬

হাতে লেখা বার্তা ঘিরে চাঞ্চল্য, শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ তুলে মৃত্যু মধ্যপ্রদেশের তরুণীর

১৭ দিনের অনশনে সোনম ওয়াংচুক, ফোনে পাশে থাকার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়
জুলাই ১৪, ২০২৬

শারীরিক অবস্থার খোঁজ নিতে সোনম ওয়াংচুককে ফোন

হ্যালো, আমি দিব্যা! ছোট্ট মেসেজেই ২১ কোটির সাইবার কেলেঙ্কারির শিকার বৃদ্ধ
জুলাই ১৪, ২০২৬

ক্রিপ্টো বিনিয়োগে বিপুল মুনাফার প্রলোভন, কয়েক মাসে ২১ কোটিরও বেশি টাকা খোয়ানোর অভিযোগ

ঘুমন্ত স্বামীকে খুন, তারপর দেহ টুকরো করে জঙ্গলে! ১১ মাস পর সামনে এল শিউরে ওঠার মতো সত্য
জুলাই ১৪, ২০২৬

নিখোঁজের রহস্যভেদ পুলিশের, জঙ্গলে ছড়িয়ে দেওয়া হয়েছিল দেহাংশ

দেশে সততার কোনও দাম নেই! মোদিকে বার্তা সোনমের, বিরোধীদের ভূমিকাতেও প্রশ্ন
জুলাই ১৪, ২০২৬

টানা অনশনের মাঝেই কেন্দ্রকে নিশানা শিক্ষাবিদ, দাবি পূরণ না হলে শাসকপক্ষের পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষকেও দায়ী করলেন ওয়াংচুক

মেধাবী ছাত্রীদের বিনামূল্যে স্কুটি দেবে সরকার! ৪০০ কোটি টাকার প্রকল্পে উপকৃত হবেন ৬০ হাজার পড়ুয়া
জুলাই ১৪, ২০২৬

রানি লক্ষ্মীবাঈ স্কুটি প্রকল্পে রাজ্য বিশ্ববিদ্যালয় ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের সেরা ছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ

দুধ নয়, বিষ! ডিটারজেন্ট মিশিয়ে কোটি কোটি লিটার ভেজাল দুধের কারবার হল ফাঁস
জুলাই ১৪, ২০২৬

নিম্নমানের গুঁড়ো দুধ, পাম অয়েল ও রাসায়নিক ব্যবহার করে তৈরি হতো সিন্থেটিক দুধ, ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা

পাসপোর্ট ছাড়াই ৭ মাস ভারতে! নেপালে পালানোর চেষ্টায় ধৃত মার্কিন নাগরিক
জুলাই ১৪, ২০২৬

বৈধ নথি ছাড়াই একাধিক শহরে ঘোরাঘুরির অভিযোগ, জেরায় বারবার বয়ান বদল, বাড়ছে রহস্য

দলবদলের পর সংসদে নতুন ঠিকানা , লোকসভায় পৃথক দল হিসেবে স্বীকৃতি পেল এনসিপিআই
জুলাই ১৪, ২০২৬

লোকসভায় দলের নেতা হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

রথযাত্রা বিতর্কে ইসকনকে কড়া হুঁশিয়ারি, ওড়িশায় মন্দিরে তালা দেওয়ার হুমকি কলিঙ্গ সেনার
জুলাই ১৩, ২০২৬

তিথি না মানার অভিযোগে বিক্ষোভ

উন্নয়নের কাজে ধর্মীয় স্থান অধিগ্রহণে বাধা নেই! বড় রায় হাই কোর্টের
জুলাই ১৩, ২০২৬

উন্নয়ন প্রকল্পে উপাসনাস্থল অধিগ্রহণে বাধা নয় ১৯৯১ সালের আইন! গুরুত্বপূর্ণ মন্তব্য এলাহাবাদ হাই কোর্টের

বউ ছুড়ে মারলেন মোবাইল, বাড়ি ফিরে সব শেষ! ওড়িশায় স্বামীর রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য
জুলাই ১৩, ২০২৬

মোবাইলের আঘাতেই মৃত্যু? স্বামী-স্ত্রীর ঝগড়ার পর ওড়িশায় রহস্যঘেরা মৃত্যুর তদন্তে পুলিশ

বাঁচাও, বাঁচাও, চিৎকার শুনেছিল! ৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন, মিলল বড় তথ্য
জুলাই ১৩, ২০২৬

নির্মীয়মাণ শপিং মলে নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ, গ্রেফতার দুই শ্রমিক

মাকে সরালেই ফিরবে স্ত্রী! শাশুড়ির শর্তে জন্মদাত্রীকে বিষ খাওয়াল ছেলে
জুলাই ১৩, ২০২৬

স্ত্রীকে ফেরাতে মাকে বিষ! শাশুড়ির শর্ত মেনে জন্মদাত্রীকে খুনের চেষ্টার অভিযোগ ছেলের বিরুদ্ধে

নকল ভোটার কার্ডে ভারতে বসবাস! গ্রেফতার পাকিস্তানি মা-ছেলে
জুলাই ১২, ২০২৬

পাকিস্তানি পরিচয় গোপন করে দীর্ঘদিন ভারতে থাকার অভিযোগ, বাতিল ভোটার ও রেশন কার্ড

TV 19 Network NEWS FEED

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্তে নেমে জানা গেল রহস্য

লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি মুম্বই পুলিশে! তদন্ত...

এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্ষ, আহত ১২ জন

খাসির বদলে মুরগির মাংস! বিয়েবাড়িতে ভোজ ঘিরে সংঘর্...

খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে ভাইরাল ব্রাজিলের দম্পতি

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন! গিনেস রেকর্ড গড়ে...

বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ নাহিদ ইসলামের

হাসিনা ফিরলেই ফাঁসির রায় কার্যকর হোক! সরকারকে চাপ...

প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের মণ্ডপেই সম্পর্ক শেষ করলেন পাত্রী

বরযাত্রীর হাতে পোষা কুকুরের ওপর নির্যাতন, বিয়ের ম...

শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে।&nbsp...