6a54f4bb29fab_Gallery_1783952276708
জুলাই ১৩, ২০২৬ বিকাল ০৭:৫৩ IST

উন্নয়নের কাজে ধর্মীয় স্থান অধিগ্রহণে বাধা নেই! বড় রায় হাই কোর্টের

নিজস্ব প্রতিনিধি , লখনউ - ধর্মীয় স্থাপনা অধিগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল এলাহাবাদ হাই কোর্ট। জনস্বার্থে কোনও বৈধ সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মীয় সম্পত্তি অধিগ্রহণ করা যেতে পারে। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে এলাহাবাদ হাই কোর্ট। বারাণসীর একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্প সংক্রান্ত মামলার শুনানিতে এই মন্তব্য করেছে আদালত। বিষয়টি ঘিরে নতুন করে আইনি মহলে আলোচনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত বারাণসীতে। ডালমন্ডি অঞ্চলের ৬ জন ব্যবসায়ী ও ভাড়াটিয়ার দায়ের করা একটি পিটিশন দায়ের করেন। তাঁদের অভিযোগ, পথ সম্প্রসারণের নামে তাঁদের উচ্ছেদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এলাকার ছয়টি প্রাচীন মসজিদও অধিগ্রহণ ও ভেঙে ফেলার চেষ্টা চলছে। আবেদনকারীদের দাবি, ওই মসজিদগুলি ১৫ আগস্ট ১৯৪৭-এর আগের। তাই সেগুলি ১৯৯১ সালের উপাসনাস্থল আইনের সুরক্ষার আওতায় পড়ে। তাঁদের বক্তব্য, এই প্রকল্প বাস্তবায়িত হলে বহু মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। প্রভাব পড়বে বাসস্থান ও উপাসনার অধিকারেও। পাশাপাশি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করেই প্রশাসন পদক্ষেপ করছে বলেও অভিযোগ তোলা হয়।

মামলাটির শুনানি হয় বিচারপতি জে. জে. মুনির ও বিচারপতি অরুণ কুমারের ডিভিশন বেঞ্চে। বিষয়টি ছিল ডালমন্ডি এলাকায় রাস্তা সম্প্রসারণ ও সৌন্দর্যায়ন প্রকল্পকে ঘিরে। উত্তরপ্রদেশ সরকারের কাশী বিশ্বনাথ ধাম করিডর উন্নয়ন পরিকল্পনার অংশ এই প্রকল্প। আবেদনকারীদের বক্তব্য শোনার পর আদালত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে। আদালত জানায়, ১৯৯১ সালের উপাসনাস্থল আইনের লক্ষ্য হল কোনও ধর্মীয় স্থানের ধর্মীয় পরিচয় পরিবর্তন রোধ করা। এক ধর্মের উপাসনাস্থলকে অন্য ধর্মের উপাসনাস্থলে রূপান্তর ঠেকাতেই এই আইন। তবে আইন মেনে ও জনস্বার্থে সরকার যদি কোনও জমি বা ধর্মীয় সম্পত্তি অধিগ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে এই আইন বাধা সৃষ্টি করে না। আদালতের মতে, রাস্তা, সেতু বা অন্য অবকাঠামো নির্মাণের মতো উন্নয়নমূলক প্রকল্পের জন্য প্রয়োজন হলে ধর্মীয় সম্পত্তিও অধিগ্রহণ করা যেতে পারে।

প্রসঙ্গত, ১৯৯১ সালের উপাসনাস্থল আইনকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। কয়েক বছর আগে তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়েছিল। সেই বেঞ্চে বিচারপতি পি ভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনও ছিলেন। সে সময় শীর্ষ আদালত জানিয়েছিল, মন্দির, মসজিদ বা অন্যান্য উপাসনাস্থলকে ঘিরে চলা নতুন মামলা ও সমীক্ষার উপর আপাতত স্থিতাবস্থা বজায় থাকবে। তবে এলাহাবাদ হাই কোর্টের সাম্প্রতিক এই পর্যবেক্ষণ উপাসনাস্থল আইন সংক্রান্ত বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। আইনি মহলের একাংশের মতে, এই মন্তব্য ভবিষ্যতের একাধিক মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের