নিজস্ব প্রতিনিধি , ভোপাল - হোয়াট্সঅ্যাপে আসা একটি ছোট্ট বার্তা থেকেই শুরু হয় পরিচয়। পরে সেই যোগাযোগই রূপ নেয় দেশের অন্যতম বড় সাইবার প্রতারণার ঘটনায়। ভুয়ো বিনিয়োগের প্রলোভনে পড়ে ২১ কোটিরও বেশি টাকা হারালেন প্রবীণ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাইবার অপরাধ দমন শাখা।
প্রতারিত ব্যক্তির নাম অশোক বিজয়বর্গীয় (৭০)। তিনি মধ্যপ্রদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মুখ্য রিটার্নিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁর হোয়াট্সঅ্যাপে একটি বার্তা আসে। সেখানে লেখা ছিল, 'হ্যালো, আমি দিব্যা'। এরপর ধীরে ধীরে কথাবার্তা শুরু হয়। পরে ওই ব্যক্তি নিজেকে বিনিয়োগ পরামর্শদাতা বলে পরিচয় দেন। তিনি দাবি করেন, ইউএসডিটি টেথার নামে একটি ক্রিপ্টোকারেন্সিতে টাকা রাখলে অল্প সময়েই মোটা লাভ হবে। সেই আশ্বাসেই একাধিক দফায় অর্থ বিনিয়োগ করেন অশোক।
তদন্তকারীদের দাবি, একটি ভুয়ো ট্রেডিং প্ল্যাটফর্মে তাঁকে ৩৩ কোটিরও বেশি টাকার কাল্পনিক মুনাফা দেখানো হয়। ফলে শুরুতে গোটা বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হয়েছিল তাঁর। কিন্তু পরে তিনি বুঝতে পারেন, পুরো ঘটনাই একটি প্রতারণার ফাঁদ। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাইয়ের মধ্যে তাঁর কাছ থেকে মোট ২১ কোটি ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে গ্বালিয়র পুলিশের সাইবার শাখা। অনুসন্ধানে সামনে আসে চমকে দেওয়ার মতো তথ্য। তদন্তকারীদের বক্তব্য, প্রতারণার অর্থ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সীমাবদ্ধ ছিল না। ধাপে ধাপে সেই টাকা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। প্রায় ২০ হাজারেরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই অর্থ পৌঁছেছে বলে জানা গেছে।
প্রথম পর্যায়ে কিছু নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। দ্বিতীয় ধাপে সেই অর্থ ৪৯৩টি আলাদা অ্যাকাউন্টে ভাগ করে দেওয়া হয়। এরপর প্রায় ১২ হাজার ৭০০টি অ্যাকাউন্টে লেনদেন করা হয়। পরে আরও প্রায় সাড়ে ৭ হাজার অ্যাকাউন্টে সেই অর্থ সরিয়ে দেওয়া হয়। পুলিশ এখনও পর্যন্ত প্রায় ২ কোটি টাকা ফ্রিজ করতে পেরেছে। তবে বাকি অর্থের বড় অংশ অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে মনে করা হচ্ছে। কিছু ক্ষেত্রে টাকা তুলে নেওয়া হয়েছে। আবার কিছু ক্ষেত্রে বিভিন্ন কেনাকাটার কাজেও ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ। তদন্তকারীদের দাবি, এটিএম থেকে নগদ তোলা হয়েছে। ক্যাশ ভাউচার, ডিজিটাল পেমেন্ট ও ইউএসডিটি-সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও লেনদেন করা হয়েছে।
গ্বালিয়র পুলিশের সাইবার শাখার ডিএসপি সঞ্জীব নয়ম শর্মা জানান, এটি দেশের অন্যতম বড় সাইবার জালিয়াতির ঘটনা। তাঁর কথায়, ইউএসডিটি ট্রেডিংয়ের আড়ালে ২১ কোটিরও বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। এখনও পর্যন্ত তিনটি হোয়াট্সঅ্যাপ নম্বরের খোঁজ মিলেছে। চিহ্নিত হয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কয়েকটি সন্দেহভাজন ট্রেডিং প্ল্যাটফর্মেরও হদিশ পেয়েছেন তদন্তকারীরা। এখন এই চক্রের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি টাকা শেষ পর্যন্ত কোথায় পৌঁছেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের