নিজস্ব প্রতিনিধি , লখনউ - ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর করা হল খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। গ্রেফতার করা হয়েছে দুই শ্রমিককে। তদন্তে নেমে গুরুত্বপূর্ণ একাধিক তথ্য হাতে পেয়েছে পুলিশ। সামনে এসেছে সিসিটিভি ফুটেজও। কীভাবে শিশুটিকে ফাঁদে ফেলে মলের ভিতরে নিয়ে যাওয়া হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযুক্তদের নাম বিনয় কুমার ও সাহাবুদ্দিন। তারা দু'জনেই একটি নির্মাণাধীন শপিং মলে শ্রমিক হিসেবে কাজ করত। শুক্রবার সন্ধ্যায় নিজের ভাই ও বস্তির অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল নির্যাতিতা। এরপর হঠাৎ তার খোঁজ মিলছিল না। তদন্তকারীদের দাবি, চিপস ও ঠান্ডা পানীয়ের লোভ দেখিয়েই শিশুটিকে সেখানে নিয়ে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সন্ধ্যা প্রায় ৭টা ৪০ মিনিটে দুই অভিযুক্তের সঙ্গে মলের ভিতরে ঢুকছে শিশুটি। প্রায় ২ ঘণ্টা পরে ওই দু'জনকে বেরিয়ে আসতে দেখা যায়। তবে তাদের সঙ্গে আর ছিল না নাবালিকাটি। পরে মলের বেসমেন্ট থেকে উদ্ধার হয় তার দেহ।
তদন্তে জানা গেছে, অপরাধের ঘটনাটি ঘটেছিল ভবনের তৃতীয় তলায়। সেখানে বিদ্যুৎ সংযোগ ছিল না। ফলে প্রকৃত ঘটনাস্থল খুঁজে বের করতে কিছুটা সময় লাগে পুলিশের। পরে ওই জায়গা থেকে রক্তের দাগ, শিশুটির পোশাক ও একটি লোহার রড উদ্ধার করা হয়। তদন্তকারীদের অনুমান, স্থানীয়ভাবে পরিচিত মুখ হওয়ায় শিশুটির বিশ্বাস অর্জন করতে পেরেছিল অভিযুক্তরা। সেই সুযোগেই তাকে কোনও সন্দেহ তৈরি না করে মলের ভিতরে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, ঘটনার আগে দুই অভিযুক্ত মদ্যপান করেছিল। ইতিমধ্যেই তাদের আদালতে পেশ করা হয়েছে। পরে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এসিপি প্রিয়শ্রী পাল জানান, মোবাইলের টর্চের আলো ব্যবহার করে ভবনের ভিতরে তল্লাশি চালানো হয়েছিল। তৃতীয় তলায় পৌঁছেই গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়।
অন্যদিকে, দায়িত্বে থাকা এক গার্ড জানান, তিনি একটি শিশুর 'বাঁচাও, বাঁচাও' চিৎকার শুনেছিলেন। তবে শব্দটি কাছাকাছি অন্য কোনও এলাকা থেকে আসছে বলে ভেবেছিলেন। তাই বিষয়টি আর খতিয়ে দেখেননি। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা ও পকসো আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।
৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা
PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার
১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের
১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের