6a53b2b852138_Gallery_1783870009630
জুলাই ১২, ২০২৬ রাত ০৯:০০ IST

নকল ভোটার কার্ডে ভারতে বসবাস! গ্রেফতার পাকিস্তানি মা-ছেলে

নিজস্ব প্রতিনিধি , বেঙ্গালুরু - পাকিস্তানি নাগরিকত্ব গোপন রেখে ভারতে বসবাসের অভিযোগে গ্রেফতার মা-ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বাতিল করা হয়েছে তাঁদের ভোটার ও রেশন কার্ডও।

ধৃতদের নাম ফারাহ নাজ ও মহম্মদ ফারদিন। কর্নাটকের চিক্কাবল্লাপুর জেলার বাগেপল্লীর বাসিন্দা আয়ুব খানের সঙ্গে বিয়ে হয়েছিল ফারাহর। আয়ুব কর্মসূত্রে সংযুক্ত আরব আমিরশাহীতে থাকেন। অভিযোগ, বিয়ের পর ফারাহ ভারতে এসে বসবাস শুরু করেন। তাঁদের ৪ সন্তান রয়েছে। এর মধ্যে এক সন্তানের জন্ম হয়েছে পাকিস্তানে। ফলে আইন অনুযায়ী আয়ুব ও বাকি ৩ সন্তান ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত। তদন্তকারীদের দাবি, ফারাহ নিজের পাকিস্তানি পরিচয় গোপন করেছিলেন। এরপর নিজের ও সন্তানদের নামে ভোটার কার্ড, রেশন কার্ড-সহ একাধিক সরকারি নথি তৈরি করেন। অভিযোগ, সেই নথির সাহায্যেই দীর্ঘদিন কর্নাটকে বসবাস করছিলেন তিনি।

সম্প্রতি বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর বাগেপল্লীর তহসিলদার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), বিদেশি আইন ও জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। পরে ফারাহ ও তাঁর ছেলে মহম্মদ ফারদিনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি কীভাবে এই গুরুত্বপূর্ণ নথিগুলি তৈরি করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় অন্য কারও ভূমিকা রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দু’জনের ভোটার কার্ড ও রেশন কার্ড বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, কর্নাটকে অনুপ্রবেশ এ নাগরিকত্ব সংক্রান্ত নথি নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। স্থায়ী বাসিন্দা শংসাপত্র বিতরণকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা করন্দলাজে। এই বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন। তাঁর আশঙ্কা ছিল, যথাযথ যাচাই ছাড়া শংসাপত্র দেওয়া হলে অনুপ্রবেশকারীরা সরকারি নথি পেতে সুবিধা পেতে পারে। সেই আবহেই পাকিস্তানি নাগরিক গ্রেফতারের ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

যদিও কর্নাটকের কংগ্রেস সরকারের দাবি, প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পরেই স্থায়ী বাসিন্দা শংসাপত্র দেওয়া হবে। সরকার জানিয়েছে, পুরো প্রক্রিয়া নিয়ম মেনেই করা হবে। পাশাপাশি এই ব্যবস্থা অবৈধ অভিবাসীদের শনাক্ত করতেও সাহায্য করবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

বছরে ৩ গ্যাস সিলিন্ডার বিনামূল্যে! মহিলাদের বাসযাত্রাতেও বড় ছাড় বিজয়ের
আগস্ট ২৪, ২০২৬

পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে

বিয়ের ৪ মাসেই অন্তঃসত্ত্বা প্রতিরক্ষা আধিকারিকের রহস্যমৃত্যু! কাঠগড়ায় শ্বশুরবাড়ি
আগস্ট ২৩, ২০২৬

বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

আর মাত্র ৪ মাস! মহাকাশে পাড়ি দেবে গগনযানের প্রথম চালকহীন রকেট
আগস্ট ২৩, ২০২৬

মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের

অমিত শাহকে চিঠি দিয়েও লাভ হয়নি! এবার যন্তর মন্তরে অনশনে অবসরপ্রাপ্ত আধাসেনারা
আগস্ট ২৩, ২০২৬

দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন

সংরক্ষণ কারও দয়া নয়! কোটা আন্দোলনকারীদের সাফ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগস্ট ২৩, ২০২৬

জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী

রাখিতে বাড়ি ফেরার খরচ বাঁচল! মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি, সঙ্গীরও লাগবে না ভাড়া
আগস্ট ২৩, ২০২৬

২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া

হাসিনাকে ফেরাতে চাপ বাড়াচ্ছে ঢাকা! ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বড় বার্তা জয়শংকরের
আগস্ট ২৩, ২০২৬

ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী

যন্তর মন্তরের ঘটনার পর জনসমক্ষে কর্মীদের আচরণ নিয়ে নতুন নির্দেশিকা দিল দিল্লি পুলিশ
আগস্ট ২৩, ২০২৬

ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ

অনুমতি ছাড়াই সরকারি স্কুলে ঢুকে প্রতিবাদ! এবার একাধিক ধারায় মামলা দায়ের হল দীপকের বিরুদ্ধে
আগস্ট ২৩, ২০২৬

'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর

একসঙ্গে বড় হওয়া, একসঙ্গেই শেষ! পারিবারিক চাপে বিষ খেলেন দুই বান্ধবী
আগস্ট ২৩, ২০২৬

পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর

পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড হাফিজকে আদালতের নোটিস! বড় পদক্ষেপ ভারতের
আগস্ট ২৩, ২০২৬

পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত

ওড়িশা উপকূলে ভয়াবহ জাহাজডুবি! ২৪ নাবিকের খোঁজে নামল কোস্ট গার্ড
আগস্ট ২৩, ২০২৬

১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ

কাজের টোপ দিয়ে ভিনরাজ্যে পাচার! অজ্ঞান করে কিডনি খুলে নেওয়ার অভিযোগ, গ্রেফতার পরিচিত যুবক
আগস্ট ২৩, ২০২৬

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের