নিজস্ব প্রতিনিধি , হুগলী - মাসির বাড়ি যাচ্ছিল মা। নিজের হাতে মাকে গাড়িতে তুলে দিয়ে এসেছিল ছেলে। এরপর থেকে আর বাড়ি ফেরেনি। উদ্বিগ্ন হয়ে অনেক খোঁজাখুঁজির পর পুরোনো বাড়ি থেকে মায়ের মৃতদেহ খুঁজে পেল ছেলে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল বছর ৪২ এর রিনা সাঁতরার মৃতদেহ।
সূত্রের খবর , বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ রীনা হারিট গ্রামে বোনের বাড়ি যাবেন বলে বাড়ি থেকে ছেলেকে নিয়ে বের হন। সুগন্ধা বাগপাড়া মোর থেকে মাকে গাড়িতে তুলে চলে আসেন। ৩০-৪৫ মিনিট লাগে মাসির বাড়ি। তাই ঘন্টাখানেক পর মাসতুতো দাদাকে ফোন করে মায়ের খবর জানতে চাইলে শোনেন পৌঁছায়নি। এরপর সন্ধ্যে গড়িয়ে রাত হয়ে গেলেও মাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।
ঘটনার খবর পেয়েই তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবার সকালে পুরোনো বাড়িতে খোজ করতে গিয়ে দেখা যায় সাদা দড়ি দিয়ে গলায় ফাঁস দেওয়া রয়েছে মহিলার। পোলবা থানার পুলিশ মৃতদহ উদ্ধার করে ময়নাতদন্ত পাঠিয়েছে। যথেষ্ট স্বচ্ছল অবস্থায় থাকলেও হঠাৎই কেন এমন সিদ্ধান্ত? এই রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য , সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের চকগটু গ্রামের বাসিন্দা রীনা সাঁতরা আর বছর ১৫ নাবালক ছেলেকে নিয়ে থাকতেন।কয়েক বছর আগে স্বামীর মৃত্যু হয়েছে পুকুরে জলে ডুবে।এক মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সেই মেয়ে আত্মঘাতী হয়েছিলেন।
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের