নিজস্ব প্রতিনিধি, পুরী – সোশ্যাল মিডিয়ায় পুরীর জগন্নাথ মন্দিরে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং বম্ব স্কোয়াডের সদস্যরা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। গ্রেফতার করা হয়েছে ১ জনকে।
মঙ্গলবার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে পুরীর জগন্নাথ মন্দিরকে বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি বিজেডির রাজ্যসভার সাংসদ শুভাশিস খুঁতিয়ার ওপর হামলার হুমকি দেওয়া হয়। পুলিশের দ্বারস্থ হন সাংসদ শুভাশিস খুঁতিয়া। তদন্ত নেমে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞরা জানতে পারেন, এক মহিলার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আতঙ্ক ছড়ানো হয়েছে।
মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, এই কাজের সঙ্গে যুক্ত নন তিনি। তাঁর নাম ব্যবহার করে এই কাজ করা হয়েছে। মহিলার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কীভাবে অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করে অভিযুক্ত এমন পোস্ট করল, তা জানতে তদন্ত চালাচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে দুর্ঘটনা, হাসপাতালে মৃত্যু ২৪ বছরের ছাত্রের
অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ
৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধিতে উচ্ছ্বাস, দেশবাসীকে স্বদেশি পণ্য ব্যবহারের বার্তা প্রধানমন্ত্রীর
বাস থামল কাশ্মীরে গেটের কাছে, ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ল অভিযুক্তরা
১.৪৫ কোটি ভোটারের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশের নাম নেই নতুন তালিকায়
শনিবারের কর্মসূচি ঘিরে মামলা, আপাতত কোনও নিষেধাজ্ঞা নয়
নিট আন্দোলন থেকে ককরোচের পথচলা, নেতৃত্বের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মুখ খুললেন সমাজকর্মী
সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য, মহিলা কর্মীকে আটক করে তদন্তে পুলিশ
বাসবরাজ রায়ারেড্ডির মন্তব্য ঘিরে সরব গেরুয়া শিবির, পদত্যাগ অথবা ক্ষমা চাওয়ার দাবি
সিকিমে রেল যোগাযোগ তৈরির প্রকল্প ঘিরে ফের তৎপরতা, মেল্লি-ডেন্টাম নিয়েও আর্জি
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের