নিজস্ব প্রতিনিধি, বেজিং - একের পর এক ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির পথে হাঁটে ইজরায়েল ও হামাস। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় ‘বোর্ড অফ পিস’। এর মূল লক্ষ্য গাজা পুনর্গঠন। তবে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করল চীন।
সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করল চীন। গাজার জন্য তৈরি ‘বোর্ড অফ পিস’-এ যোগ দিতে রাজি নয় তারা। বেজিংয়ের তরফ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপুঞ্জের অনুমোদন ছাড়া এই বোর্ডে যোগ দেবে না তারা।
হোয়াইট হাউস সূত্রে খবর, ভারত, পাকিস্তান, ইতালি, মিশর, তুরস্ক, হাঙ্গেরি, জর্ডন, ক্যানাডা, ভিয়েতনাম সহ প্রায় ৬০ টি দেশের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। ইতিমধ্যই এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে ভিয়েতনাম। ‘বোর্ড অফ পিস’-কে নৈতিক ভাবে সমর্থন জানালেও যোগদান নিয়ে কোনও মন্তব্য করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।
ইজরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের সহায়তায় ‘বোর্ড অফ পিস’ গঠন করেছে আমেরিকা। এই বোর্ডের চেয়ারম্যান হলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া সদস্যরা হলেন মার্কো রুবিও (আমেরিকার বিদেশমন্ত্রী), স্টিভ উইটকফ (ট্রাম্পের বিশেষ দূত ও আলোচক), জ্যারেড কুশনার (ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাই), টনি ব্লেয়ার (ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী), মার্ক রোয়ান (মার্কিন অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী), অজয় বাঙ্গা (বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট), রবার্ট গ্যাব্রিয়েল (আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী)।
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
জ্বালানি সঙ্কট মেটানোর জন্য চীনের কাছে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ
কিউবার অর্থনৈতিক পরিকাঠামো একেবারেই ভেঙে পড়েছে
হরমুজ নিয়ে ফের শক্তিশালী অবস্থান বজায় রাখছে ইরান
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়