নিজস্ব প্রতিনিধি , লখনউ - ডিমের ঝোল নিয়ে বচসা রূপ নিল চরম আকারে। রাতের খাবার নিয়ে স্বামী মুখ খুলতেই তার জিভ কামড়ে ছিঁড়ে নিল স্ত্রী। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্ত্রীকে। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গাজিয়াবাদে।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সঞ্জয়পুরী এলাকায়। আহতের নাম বিপিন সিংহ। গত বছর জুনে ইশার সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের এক মাসের মধ্যেই দাম্পত্যে অশান্তি শুরু হয়। সোমবার রাতে ডিনার নিয়ে অশান্তি শুরু হয় তাদের মধ্যে। ইশা ডিমের ঝোল রান্না করেছিলেন। রাত প্রায় আটটার দিকে বাড়ি ফিরে বিপিন জানান, প্রতিদিন ডিম খাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই কথা থেকেই তর্ক শুরু হয়। এরপর স্বামীর বদ অভ্যাস নিয়ে বচসা। শুরু হয়। রাত গড়াতেই ঝামেলা চরম রূপ নেয়।
এরপর হঠাৎই বিপিনের জিভ কামড়ে ছিঁড়ে নেয় ইশা। নিজেই সেই জিভের অংশ হাতে নিয়ে নীচে নেমে এলে স্বামীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের মতে , প্রায় ২.৫ সেন্টিমিটার জিভ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, অস্ত্রোপচার করেও তা জোড়া দেওয়া সম্ভব। অস্ত্রোপচার করেও তা জোড়া লাগানো কঠিন। ভবিষ্যতে কৃত্রিম উপায়ে কথা বলানো যাবে কিনা তাও নিশ্চিত নয়।
ঘটনার পর বিপিনের মা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ইশাকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরার মুখে অভিযুক্ত স্বীকার করেন , রাগের মাথায় এই কাজ করেন তিনি। চিকিৎসা রিপোর্টের ওপরই তদন্ত নির্ভর করবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা