নিজস্ব প্রতিনিধি, তেলেঙ্গানা – দিনে দিনে মানুষ নৃশংসতার চরমে পৌঁছে যাচ্ছে। সম্প্রতি তেলেঙ্গানায় ৫০০-র বেশি পথকুকুরকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে খুন করার অভিযোগ উঠেছিল। ফের বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ১০০ পথকুকুরকে হত্যার অভিযোগ উঠল। কাঠগড়ায় পঞ্চায়েত। অভিযোগের ভিত্তিতেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারি তেলেঙ্গানার রঙ্গারেড্ডি জেলার ইয়াচারাম গ্রামে। গ্রাম প্রধান (সরপঞ্চ), পঞ্চায়েত সচিব এবং ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ধারায় মামলা করা হয়েছে।
এর আগে ৬ থেকে ৮ জানুয়ারির মধ্যে তেলঙ্গানার হানুমকোন্ডা জেলায় কমপক্ষে ৩০০ পথকুকুরকে বিষাক্ত ‘লিথাল ইঞ্জেকশন’ দিয়ে খুন করা হয়। এরপর কুকুরের দেহগুলি মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হয়। শ্যামাপেট ও আরেপাল্লি পঞ্চায়েতের দুই প্রধান সহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ করেছেন করিমনগরের ‘স্ট্রে অ্যানিম্যাল ফাউন্ডেশন অফ ইন্ডিয়া’ নামে স্বেচ্ছাসেবী এক সংস্থার প্রতিনিধি এ গৌতম।
পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের একাংশের চাপে পড়ে এমন নৃশংস ঘটনা ঘটিয়েছেন পঞ্চায়েত প্রতিনিধিরা। এলাকাবাসী অভিযোগ, কুকুরের সংখ্যা অত্যধিক বেড়ে যাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে। সেই জন্যই ভাড়াটে লোক লাগিয়ে পথকুকুরদের বিষাক্ত ইনজেকশন দিয়ে খুন করার নির্দেশ দেয় শ্যামাপেট ও আরেপাল্লি পঞ্চায়েত। অভিযুক্তদের বিরুদ্ধে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
চোখের সামনে জলে টেনে নিয়ে গেল কুমির, মর্মান্তিক ঘটনার ভিডিও ঘিরে চাঞ্চল্য
বৈধ নথি দেখাতে না পারায় বিপুল পরিমাণ অলঙ্কার বাজেয়াপ্ত। তদন্তে নেমেছে জিএসটি বিভাগ
টাইম বোমা ও বিস্ফোরক তৈরিতে দক্ষতার অভিযোগ, জইশের নেটওয়ার্ক নিয়ে তদন্তে এটিএস
সময়মতো চিকিৎসা না মেলায় প্রাণহানির অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন আদালতের
মন্দিরে যাওয়ার নাম করে ডেকে নিয়ে খুন! প্রেমিকের সঙ্গে ছক কষে স্বামীকে হত্যার অভিযোগ
পরিবেশবান্ধব প্রযুক্তিতে নতুন মাইলফলক ভারতের, জিন্দে বিপুল অঙ্কের উন্নয়ন প্রকল্পের সূচনা প্রধানমন্ত্রীর
শূন্য কার্বন নির্গমনে জোর দিলেন ভারতীয় রেল
ক্ষমতা হারিয়েই সুর নরম ডিএমকে প্রধানের, কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ার স্পষ্ট ইঙ্গিত
ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে বিতর্ক তুঙ্গে, নতুন গাড়ি বা পুরো টাকা ফেরতের নির্দেশ আদালতের
সোনম ওয়াংচুকের অনশন ঘিরে অবশেষে প্রথমবার প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় সরকার
ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আদিবাসীদের অভিনব বিক্ষোভ, উন্নয়ন বনাম উচ্ছেদ বিতর্কে নতুন করে চড়ছে পারদ
জগন্নাথদেবের রথে আরোহনের সময় হুড়োহুড়ি, আহতদের দ্রুত হাসপাতালে পাঠাল প্রশাসন
গগনযান-সহ গুরুত্বপূর্ণ প্রকল্পে কর্মরত বিজ্ঞানীদের পদত্যাগে নতুন বিধিনিষেধ, উদ্বেগ বাড়াচ্ছে দক্ষ জনবলের ঘাটতি
ওয়াংচুকের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
ভূপেন্দ্র যাদবের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের