নিজস্ব প্রতিনিধি, গ্রিনল্যান্ড – ভেনেজুয়েলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার গ্রিনল্যান্ড। এরপর থেকেই আমেরিকা ও ইউরোপের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ শুরু। গ্রিনল্যান্ডে মার্কিন সেনার হামলার আশঙ্কা করা হচ্ছে। এই আবহে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করল গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নেলসন।
গ্রিনল্যান্ডের রাজধানী নুকে-তে এক সাংবাদিক বৈঠক করেন প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডরিক নেলসন। সেখানে তিনি বলেন, “সামরিক আক্রমণের সম্ভাবনার জন্য গ্রিনল্যান্ডকে প্রস্তুতি শুরু করতে হবে। সামরিক সংঘাতের সম্ভাবনা কম। তবে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।“ বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড। প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, সমর্থন জানানোয় ট্রুথ সোশালের একটি পোস্টে ক্ষুব্ধ ট্রাম্প জানিয়েছেন, “এবার থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ড থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। গ্রিনল্যান্ডের পক্ষে থাকা ইউরোপীয় দেশগুলির ওপর আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসবে। গ্রিনল্যান্ড নিয়ে চুক্তি এবং ক্রয় সম্পন্ন না হওয়া পর্যন্ত শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।”
পাল্টা যৌথ ভাবে ইউরোপের দেশগুলি একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “আমরা পূর্ণ সংহতির সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আছি। ন্যাটোর সদস্য হিসেবে আমরা আটলান্টিক মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের যৌথ স্বার্থের কথা ভেবে নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে। আরও জটিল হতে পারে পরিস্থিতি।“
রচনার করা মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
প্রশান্ত কিশোরের উত্থানে অস্বস্তি গেরুয়া শিবিরে, দাতিয়ায় কংগ্রেসের দাপট
পরবর্তী কিস্তির টাকা নিয়ে নতুন আপডেট
মুসলিম-সহ বিভিন্ন সম্প্রদায়ের ভোটে প্রশান্ত কিশোরের প্রার্থী জয়ী, হার নিয়ে শুরু গেরুয়া শিবিরের পর্যালোচনা
অতিরিক্ত আত্মবিশ্বাসের মাশুল? জনাদেশ মেনে নতুন লড়াইয়ের বার্তা নিতিন নবীনের
তিন সাংসদের অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
গুরু পূর্ণিমার অনুষ্ঠানের দৃশ্য নিয়ে তোলপাড়, ‘শ্রদ্ধা’ বলে সাফাই কংগ্রেস নেতা নানা পাটোলের
NCPI এর রাজনৈতিক ভবিষৎ ঘিরে জল্পনা তুঙ্গে
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের