নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দুই দশক পর খুলল বন্ধ ফাইল।পুলিশের জালে ধরা দিল চোর। ২০০৬ সালে গাড়ির পার্কিং লট থেকে এক ব্যক্তির গাড়ি থেকে স্টিরিও স্পিকার সিস্টেম চুরি করেছিলেন এক ব্যক্তি। অবশেষে সেই চোরকে পাকড়াও করল পুলিশ। ধৃতকে আদালতে পেশ করার পরই গোটা ঘটনাটি প্রকাশ্যে আসে।
সূত্রের খবর , অভিযুক্তের নাম বাবু লক্ষণ সাঁকোলে। বয়স আনুমানিক ৪১ বছর। ঘটনাটি ২০০৬ সালের জুলাই মাসের ১০ তারিখ। মহারাষ্ট্রের লাতুর জেলার শাহপুরি এলাকার বাসিন্দা অরবিন্দ ভিট্টলরাও ভোসলে নামে এক ব্যক্তি থানায় অভিযোগ দায়ের করে জানান, পার্কিং লটে রাখা তাঁর গাড়ির মধ্যে থেকে স্টিরিও স্পিকার চুরি গিয়েছে। তিনি এও জানান ওই স্পিকারটির সেই সময়ের বাজারমূল্য ছিল ৪,০০০ টাকা।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর ১৪ তারিখ অভিযুক্ত বাবু লক্ষণকে গ্রেফতার করা হয়। ঘটনায় জামিন পেলে আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতেন। ২০ বছর পরে চলতি মাসে পুলিশ খবর পায়, লাতুরে ফিরে এসেছেন অভিযুক্ত। আখের খেতে শ্রমিক হিসেবে কাজ করছেন তিনি। গোপন সূত্রে , খবর পেয়ে লাতুরের কামালপুর-উজানি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের স্পেশাল টিম।ধৃতকে আদালতে পেশ করা হলে এক সপ্তাহের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা
লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা
পরিবারের গৃহকর্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে গ্যাসের টাকা! বছরে ৩ সিলিন্ডার ফ্রি বিজয়ের রাজ্যে
বিয়ের ৪ মাসের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার, স্বামী-সহ তিনজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
মানুষ পাঠানোর আগে একের পর এক পরীক্ষা, গগনযান ঘিরে বড় ঘোষণা ISRO চেয়ারম্যানের
দাবি পূরণে কেন্দ্রের উপর চাপ, কালো আইন বাতিলের সুরে রাজধানীতে আন্দোলন
জাতভিত্তিক কোটা বন্ধের দাবি, আলোচনার পথেই সমাধানের পক্ষে কেন্দ্রীয় মন্ত্রী
২৭ অগস্ট রাত থেকে ২৮ অগস্ট রাত, সঙ্গীরও লাগবে না ভাড়া
ঢাকার দাবির মাঝেই প্রতিবেশী নীতি নিয়ে ভারতের অবস্থান জানালেন বিদেশমন্ত্রী
ভিলেন হওয়ার ফাঁদে পা নয়! তরুণ বিক্ষোভ সামলাতে পুলিশকে বিশেষ নির্দেশ
'স্কুল ঠিক করো' কর্মসূচি এবার বিপাকে, দীপকের বিরুদ্ধে মহারাষ্ট্রে এফআইআর
পারিবারিক চাপ ও সম্পর্কের টানাপোড়েনে মর্মান্তিক পরিণতি, মৃত্যু এক তরুণীর
পহেলগাঁও হামলার মামলায় হাফিজকে আদালতের নোটিস, পাকিস্তানে ঠিকানায় পাঠাবে ভারত
১৭০০ টন লৌহ আকরিক নিয়ে যাত্রা, মাঝসমুদ্রে ডুবল পানামার পণ্যবাহী জাহাজ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের