নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজোয় এবার একের পর এক চমক। পুরীর ধাম এখন জেলাতেই। চুঁচুড়ার কারবালা মোড়ের মন্ডপে জীবন্ত হয়ে উঠছে জগন্নাথ ধাম। ৬৯তম বর্ষে বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি গড়ে তুলছে পুরীর আদলে এক অনন্য মন্ডপ, যেখানে দর্শনার্থীরা অনুভব করবেন সত্যিকারের জগন্নাথ ধামের আবহ।


সূত্রের খবর, মন্ডপ সজ্জা থেকে রন্ধনশালা, সবকিছুতেই থাকছে পুরীর আবহ, যা এ বছরকে করে তুলছে আরও ব্যতিক্রমী। মন্ডপশিল্পী সৌরভ ঘোষের তত্ত্বাবধানে টানা ছয় মাস ধরে তৈরি হচ্ছে এই শিল্পকীর্তি। ফাইবার, প্লাস্টার অফ প্যারিস, প্লাইসহ নানা উপকরণে গড়ে উঠছে মন্ডপ। প্রায় ছমাস ধরে ৬৫ জন শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে মন্ডপে জীবন্ত হয়ে উঠছে পুরীর আবহ। শিল্পী আকবর আলীর কথায়, “এটি দর্শনার্থীদের কাছে হবে এক বিশেষ বার্তা বহনকারী সৃষ্টি।”

মন্ডপে থাকবে নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। আগামী চতুর্থীতে তাদের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়েই শুরু হবে পূজা অর্চনা। উদ্যোক্তাদের আশা, যারা পুরী বা দীঘা যেতে পারেননি, তারা এখানেই সেই অভিজ্ঞতা পাবেন।এবারের বড় চমক দুর্গা প্রতিমা। উড়িষ্যার বালাসোর থেকে বিশেষ পাথরের প্রতিমা আনা হচ্ছে, যা প্রথমবারের মতো হুগলির মাটিতে এক ভিন্ন মাত্রা যোগ করবে।

শুধু তাই নয়, মন্ডপের পাশে তৈরি হচ্ছে পুরীর রন্ধনশালার প্রতিরূপও। পুরী থেকে আনা হবে রন্ধনশিল্পী ও সেবাইত, যারা প্রতিদিন চার প্রহরে প্রভু জগন্নাথকে ভোগ নিবেদন করবেন। হাঁড়ির ওপর হাঁড়ি বসিয়ে রান্নার ঐতিহ্যবাহী রীতি অনুসরণ করা হবে এখানে। ভোগের স্বাদ গ্রহণ করতে পারবেন সাধারণ দর্শনার্থীরাও।

কমিটির অন্যতম উদ্যোক্তা ইন্দ্রজিৎ দত্ত বলেন, “চুঁচুড়ায় প্রথমবারের মতো পাথরের দুর্গা প্রতিমা ও জগন্নাথ ধামের আদলে মন্ডপ। এছাড়াও যেই পাথরে প্রভু জগন্নাথ দেব তৈরি হয়ে সেই একই পাথরে তৈরি হবে এচবরের বিশেষ দুর্গা প্রতিমা, যা দর্শনার্থীদের কাছে হয়ে উঠবে বিশেষ আকর্ষণ।”

পুরো আয়োজনের বাজেট ধরা হয়েছে প্রায় ৩৬ লক্ষ টাকা। আগামী চতুর্থীতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দর্শনার্থীদের জন্য খুলে যাবে এই অনন্য দুর্গোৎসবের দরজা।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের