নিজস্ব প্রতিনিধি , বীরভূম - পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে উত্তাল সিউড়ি। স্থানীয় ট্রাক অ্যাসোসিয়েশনের অভিযোগ , সিউড়িতে মোহাম্মদ থানার পুলিশ জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে আদায় করছে লক্ষ্যাধিক টাকা। এই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়ে ওঠে ট্রাক অ্যাসোসিয়েশন।
সূত্রের খবর , বীরভূমের সিউড়িতে মহম্মদবাজার থানার পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল স্থানীয় ট্রাক অ্যাসোসিয়েশন। তাদের দাবি , থানার পুলিশ জোরপূর্বক ট্রাক মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করছে। এই অভিযোগের প্রমাণস্বরূপ তারা একটি ভিডিও সহ অডিও ক্লিপিং প্রকাশ করে , যেখানে এক পুলিশ আধিকারিককে টাকা গুনতে দেখা যাচ্ছে।
শনিবার সিউড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন ট্রাক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা জানান , প্রথমে পুলিশ ইচ্ছাকৃতভাবে এক বা একাধিক লরিকে আটকাচ্ছে এবং কেস দিচ্ছে। পরে কোর্টের নির্দেশে গাড়িগুলি ছাড়া হলেও , ছাড়পত্র পাওয়ার পরও জোর করে টাকা আদায় করা হচ্ছে। অ্যাসোসিয়েশনের এক সদস্য দাবি করেছেন , মাত্র দুটি গাড়ির ক্ষেত্রেই ৭০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে এক ট্রাক মালিকের কাছ থেকে।
এই ঘটনার ভিডিও সহ অডিও ক্লিপ সাংবাদিকদের হাতে তুলে দেন ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা জানান , এই অন্যায়ের বিরুদ্ধে তারা খুব শীঘ্রই বীরভূমের পুলিশ সুপার সহ জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের দফতর থেকে জানানো হয় , প্রকাশিত ভিডিও যদি সত্যি প্রমাণিত হয় , তবে অভিযুক্ত পুলিশ কর্মী সহ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার জেরে বীরভূমে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
অ্যাসোসিয়েশনের এক সদস্য এপ্রসঙ্গে জানান , ''ইদানিং মহম্মদবাজার থানার পুলিশদের তোলাবাজির পরিমান অত্যাধিক পরিমানে বেড়ে গেছে। সমস্ত ট্রাক মালিকদের কাছ থেকে বিপুল পরিমান টাকা আদায় করছেন তারা। টাকা দিতে না চাইলে হুমকিও শুনতে হচ্ছে আমাদের। এই ঘটনায় খুবই আতঙ্কে রয়েছি আমরা।''
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের