নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - রানিবাঁধে পুলিশ আধিকারিকের কোয়ার্টার থেকে টাকা চুরির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। অভিযোগ, সন্দেহের ভিত্তিতে এক পরিচারক যুবককে বেল্ট ও লাঠি দিয়ে মারধর করেছেন এক পুলিশ আধিকারিক। এর প্রতিবাদে ফুঁসে ওঠে গ্রামবাসী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, ঘটনার কেন্দ্রবিন্দু রাজাকাটা গ্রামের যুবক সুজল সহিসকে নিয়ে। রানিবাঁধ থানার এসআই শুভম রায়সহ একাধিক পুলিশ আধিকারিকের কোয়ার্টারে সাফাইয়ের কাজ করতেন তিনি। অভিযোগ, দুদিন আগে এসআই শুভম রায়ের কোয়ার্টার থেকে নগদ টাকা খোয়া যাওয়ার পর সরাসরি সুজলের ওপর চুরির অভিযোগ চাপিয়ে দেওয়া হয়। সুজলের দাবি, বৃহস্পতিবার তাকে ১২ মাইলের জঙ্গলে নিয়ে গিয়ে বেল্ট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। মৃত্যুর হুমকিও দেন আধিকারিক।
এখানেই থেমে থাকেনি পুলিশ আধিকারিক। সার্ভিস রিভলবার দেখিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখানো হয়। এমনকি, তিনতলার ছাদ থেকে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। কয়েক ঘণ্টা ধরে নির্যাতনের পর শুক্রবার আবার তাকে ডেকে অত্যাচার চালানো হয়। পুরো ঘটনার কথা বাড়িতে জানাতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
শুক্রবার রাতেই খাতড়া–ঝিলিমিলি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শনিবার দুপুরে বিজেপি কর্মীরা রাস্তা অবরোধ করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভে শামিল হন। উত্তেজনা বাড়তে থাকায় পুলিশ লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয়। বিজেপির দুই জেলা সম্পাদক, মণ্ডল কার্যকর্তাসহ মোট ১২ জনকে আটক করেছে পুলিশ।
ভোটের আগে বড় বার্তা তৃণমূলের
ভোটের ময়দানে ঝালমুড়ি নিয়ে রাজনীতি তুঙ্গে
খড়দহের সভায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মমতা
প্রচারের ময়দান থেকে মমতাকে নিশানা যোগী আদিত্যনাথের
ঘটনায় আহত একাধিক কর্মী
ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের
আইএসএফের বিরূদ্ধে অভিযোগ তৃণমূলের
ভোটের মঞ্চে ভিন্ন সুর অভিষেকের
মাছ কাটায় নজর কাড়লেন রুদ্রনীল ঘোষ
নিজের সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করেন নরেন্দ্র মোদি
আইপ্যাক বন্ধ হওয়া নিয়ে জল্পনা উড়িয়ে দিলেন মমতা
ভোটের আগে নন্দীগ্রামে মাস্টারস্ট্রোক অভিষেকের
ফের একবার মমতার মুখে দিল্লি দখলের ডাক
বড়জোড়া থেকে তৃণমূলকে নিশানা মোদির
তৃণমূলের জঙ্গলরাজ শেষ করার হুঁশিয়ারি মোদির
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন