নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - পুকুর থেকে বিপুল পরিমাণে পেট্রলভর্তি ড্রাম উদ্ধার। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তল্লাশি চালিয়ে অবৈধ পেট্রোল উদ্ধার করে পুলিশ। পেট্রোল ব্যবসার কারবার চলছিলো বহুদিন ধরেই, গুরুত্ব দেয়নি প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে , বড়কামাত এলাকায় একটি পুকুরে বহু বছর থেকে লোকচক্ষুর আড়ালে অবৈধ ভাবে পেট্রোল পাচার চলছিল। প্রশাসন নজরদারী করেনি। বৃহস্পতিবার বিকেলে পেট্রোল থেকে আগুন লাগলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। নিরাপত্তার কারণে বন্ধ রাখা হয়েছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র।
পুকুরের মালকিন চন্দনা বর্মনের অভিযোগ ," আমি জানতাম না আমার পুকুরে এই কারবার চলছে। পুকুরে কারবার বহুদিন ধরেই চলছে। হটাৎ আগুন লেগে যাওয়ায় ব্যাপারটি সবার নজরে আসে। সামনে কেউ বলার সাহস পায় না, সবাই সব জানে। আমি চাই এই অপরাধীদের উপযুক্ত শাস্তি হোক। গ্রামের বাচ্চাদের ভবিষ্যত জড়িত। মূল অভিযুক্ত পলাতক তবে এই কারবারের জাল বহুদূর পর্যন্ত বিস্তৃত ।"
পুলিশ জানিয়েছে ," অবৈধ পেট্রোল ব্যবসার সঙ্গে সবার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এই কারবারের জাল শুধু বড়কামাতেই সীমাবদ্ধ নয়, জামালদহ থেকে আশপাশের একাধিক গ্রাম পর্যন্ত এই চক্র সক্রিয়। মজুতদারদের ভূমিকা রয়েছে এর পিছনে, বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত চালানো শুরু হয়েছে ।"
রবীন্দ্রনাথের ভাবনায় বারুইপুরের স্কুলে ঐক্যের মিলন উৎসব
পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
রাখিবন্ধনে খুদেদের অভিনব শপথ
বাপি প্রামাণিক খুনে বিজেপি পঞ্চায়েত সদস্য সহ গ্রেফতার ৪
চোলাই পাচার রুখতে রাস্তায় নেমে পড়লেন প্রায় ৩০ জন মহিলা
বাবা - মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছাত্রীর
দুর্ঘটনায় জখম হয়েছে আরও ১ জন
চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার
চড়া দামে পেঁয়াজ-চিনি! গাজোলের বাজারে আচমকা প্রশাসনিক অভিযান
একসঙ্গে ছয় সন্তান! শান্তিপুরের সরকারি হাসপাতালে বিরল ঘটনা
এক ব্যাগে ১৩৩ ফোন! বাংলাদেশে পাচারের আগেই পুলিশের জালে যুবক
রাজধানী এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার তিন
বেসরকারি স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা চারচাকা গাড়ির
ব্যারাকপুর মেট্রো নিয়ে ক্যাবিনেটে প্রস্তাব যাওয়ার দাবি
নাবালক ছেলে খালে মাছ ধরতে গিয়ে খুলিটি পেয়েছিল বলে দাবি দোকানদারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের