নিজস্ব প্রতিনিধি , কলকাতা - চূড়ান্ত ভোটার তালিকার পর সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো নিয়ে রাজনৈতিক মহলে ফের শোরগোল শুরু হয়। নির্দিষ্ট সময়ের অনেক পরে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোলেও সেখানে কোনো তথ্যই দেখা যাচ্ছিল না। এরপর মঙ্গলবার গভীর রাতে নির্বাচনের ওয়েবসাইটে অবশেষে দেখা যায় সাপ্লিমেন্টারি লিস্ট। যা নিয়ে বিতর্কের শেষ নেই। সাপ্লিমেন্টারি লিস্ট নিয়ে বিপাকে পড়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অবশেষে এই নিয়ে মুখ খুলল নির্বাচন কমিশন।
সাপ্লিমেন্টারি লিস্টে দেখা যায় শুভেন্দু অধিকারীর নাম ডিলিটেড। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে বিচারাধীন। এই নিয়ে ফের শাসক বিরোধী তরজা শুরু হয়। লিস্ট বেরোনোর ২৪ ঘণ্টা পরও একাধিক সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। কোথাও তথ্য দেখা যাচ্ছিল না আবার কোথাও লিস্ট ডাউনলোড করা যাচ্ছিল না। চূড়ান্ত তালিকায় নাম থাকার পরও অনেকের নামের পাশে দেখায় বিচারাধীন। যেই তালিকায় ছিলেন রাজনৈতিক দলের দুই শীর্ষ নেতৃত্ব।
এই প্রসঙ্গে এবার মুখ খুলেছে নির্বাচন কমিশন। যেখানে বলা হয়, "যান্ত্রিক ত্রুটির কারণে ঘন্টা দুয়েক মত বেশ সমস্যা হচ্ছিল। আসলে পুরোটাই প্রযুক্তিগত সমস্যা। সার্ভারে এমন সমস্যা হয়ে থাকে। যদিও কিছুক্ষণের মধ্যেই তা স্বাভাবিক হয়ে যায়।"
ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয় , "পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দিয়েছে। বাংলার প্রতিটি ভোটার এখন 'UNDER ADJUDICATION'। চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম থাকার পরেও এখন বিবেচনাধীন।"
ফ্ল্যাট থেকে পালিয়ে অমৃতসর মেলে চেপে বিহারের পথে! দুর্গাপুরে ট্রেন থামতেই পুলিশের হাতে ধরা মন্টু কুমার
ফুটপাথে দুধ গরমের ঘটনায় অগ্নিমিত্রাকে নিশানা নওশাদের
আফগান যুবকের বিরুদ্ধে লুক আউট নোটিস, সঙ্গে ধরা পড়ল ভারতীয় বন্ধুও
তৃণমূল ছেড়ে আইএসএফ, এবার সেখান থেকেও বেরিয়ে ঋতব্রতর ঘরে আরাবুল বিধানসভায় সাক্ষাতে জোরাল জল্পনা
অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে বিতর্ক, শিশুর পড়াশোনার দায়িত্ব নেওয়ার কথাও জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ও আবাস যোজনার তালিকা নিয়ে মালদহে বিতর্কিত মন্তব্য, ভাইরাল ভিডিয়ো ঘিরে রাজনৈতিক চাপানউতোর
সাপের কামড়ে আহত প্রথম শ্রেণির পড়ুয়া
২৮ অগস্টের কর্মসূচি ঘিরে মুখোমুখি দুই শিবির, দ্রুত শুনানির আর্জি মঞ্জুর বিচারপতির
কালীঘাট মন্দিরে নিরাপত্তায় বড় বদল! NSG নামিয়ে পৃথক পুলিশ ফাঁড়ি তৈরির পথে লালবাজার
অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফের চালু! গ্রাহককে না জানিয়ে ফ্রিজ নয়, ব্যাঙ্ককে কড়া বার্তা হাই কোর্টের
পরিবারের সদস্যকে চিকিৎসা করাতে নলহাটি থেকে এসেছিলেন রাহিমা , ইউরোলজি বিভাগের বাইরে বেঞ্চে বসে ঘটে বিপত্তি
‘দুর্গোৎসব বাঙালির সর্বজনীন উৎসব , কোনও পুজো বন্ধ হোক চাই না’
বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের জেরে বৃষ্টির মেয়াদ বাড়ল দক্ষিণবঙ্গে
ভোরের অগ্নিকাণ্ডে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের