নিজস্ব প্রতিবিধি , উত্তর ২৪ পরগণা - মদ্যপ অবস্থায় প্রতিবেশীর শৌচালয় থেকে গোপন চিত্রগ্রহণ ব্যক্তির। ঘটনায় তোলপাড় ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস এলাকা। এমন তিক্ত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , ব্যারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস এলাকায় এক প্রতিবেশীর শৌচালয় লক্ষ্য করে গোপনে ভিডিও তোলার অভিযোগে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি। অভিযুক্ত যুবকের নাম মলয় হালদার। ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
জানা যায় , গত প্রায় দু’বছর ধরে অভিযুক্ত মলয় হালদার ওই এলাকাতেই এক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। বুধবার বাড়ির অন্য সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে মদ্যপ অবস্থায় সে প্রতিবেশীর শৌচালয়ের জানালার ফাঁক দিয়ে মোবাইলে ভিডিও করছিলেন বলে অভিযোগ।
সেই সময়েই হাতেনাতে ধরা পড়ে যায় মলয়। প্রথমে সে গোটা ঘটনা অস্বীকার করলেও , এলাকাবাসীর তৎপরতায় সত্য বলতে হয় তাকে। এরপরই উত্তেজিত জনতা অভিযুক্তের উপর চড়াও হয়। বাড়ি থেকে অবিলম্বে মলয়কে উৎখাত করার দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে টিটাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপস্থিত হন এলাকার ওয়ার্ড কাউন্সিলর সম্রাট তপাদার। তিনি অভিযোগকারীর পাশে থাকার আশ্বাস দেন। এমনকি গোটা ঘটনার তদারকি করেন।
এই ঘটনায় তীব্র আতঙ্ক সহ ক্ষোভ ছড়িয়ে পড়েছে কালিয়া নিবাসে। অভিযোগকারীর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে , ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
অভিযোগকারী যুবতী এপ্রসঙ্গে জানান , ''আমি বাথরুমে স্নান করতে গেছিলাম। তখন দেখি ওই লোকটা বাথরুমের উপর থেকে ফোনের ফ্ল্যাস জ্বালিয়ে আমরার ভিডিও বা ফটো নিচ্ছিলো। আমি তারপর চিৎকার করায় আমার বাড়ির লোক এসে লোকটাকে ধরে ফেলে। কিন্তু লোকটা সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে। আমি খুবই ভয় পেয়ে রয়েছি। জানিনা আগেও লোকটা আমার ভিডিও বা ফটো নিয়েছে কিনা।''
হোটেল রুম থেকে উদ্ধার হল লিভ-ইন সঙ্গিনীর ঝুলন্ত দেহ! চাঞ্চল্য মধ্যমগ্রামে
নির্মাণকাজ ঘিরে চরম উত্তেজনা, সংকটজনক অবস্থায় হাসপাতালে মা, এলাকায় তীব্র চাঞ্চল্য
হুমকির চিঠি ঘিরে আতঙ্কিত পরিবার , তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ISF কর্মীর
নস্যশেখ সম্প্রদায়ের উদ্দেশে ভিডিও বার্তা বজলে রহমানের, তুলে ধরলেন ওবিসি সংরক্ষণ বজায় রাখার দাবিও
মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় অসিত মজুমদারকে
প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় কৃষকরা
বাউড়িয়া থেকে ওঠা ছাত্রীর অভিযোগে তৎপর জিআরপি
যদিও কোনও তৃণমূল কর্মীদের দেখা পাওয়া যায়নি বলে দাবি বিজেপির
ঋতব্রত শিবিরে যোগদানের পর শহীদ দিবসে অংশ নেবেন অনুব্রত মন্ডল
তালাবদ্ধ থেকে মিলল ঝুলন্ত দেহ , হাসপাতালে চিকিৎসাধীন যুবক : খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ
ক্ষোভ বাড়ছে অভিভাকদের
রেলের দাবি , নতুন ব্যবস্থা চালু হওয়ায় ট্রেন চলাচল আরও দ্রুত ও মসৃণ হবে
টাকা দিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ
চোঙায় জল ঢাললেই পৌঁছাবে বাবা বক্রেশ্বরের মাথায়, ভিড় সামলাতে যৌথ উদ্যোগ মন্দির ও প্রশাসন কর্তৃপক্ষের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের