নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর – শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে দীঘা জগন্নাথ ধামে প্রথমবার পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। সকাল থেকেই শুরু হয়েছে মঙ্গল আরতি ও পূজোপাঠ। চলছে নাম সংকীর্তন, পুজো ও বিভিন্ন আচারবিধি। ভোর থেকে ভক্তদের ভিড় উপচে পড়ছে মন্দির প্রাঙ্গণে।

সূত্রের খবর , জন্মাষ্টমীর পূর্ণতিথিতে মন্দিরে শনিবার সকাল থেকে চলছে ভক্তিমূলক কার্যক্রম। বেলা ১২ টা পর্যন্ত ভোগ মন্ডপে চলবে রাধা কৃষ্ণের বিসিএস কলস অভিষেক। যেখানে ব্যবহার করা হবে ১০৮ টি পুণ্যতীর্থের জল। দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত প্রভুর বিশ্রামের জন্য মন্দিরের দরজা বন্ধ রাখা হবে। সাধারণত রাত ৯টায় মন্দির বন্ধ হলেও আজ জন্মাষ্টমীর বিশেষ দিনে রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে মন্দিরের দরজা। ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের অভিষেক। এরপর প্রভুর উদ্দেশ্যে নিবেদন করা হবে ৫৬ ভোগ। রাত ১২টায় মহা আরতির মাধ্যমে সমাপ্তি ঘটবে জন্মাষ্টমী উৎসবের।
মন্দির চত্বরে ইতিমধ্যেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। দেড় থেকে দু লক্ষ ভক্তের সমাগম হয়েছে বলে জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। দীঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “সকাল থেকেই শুরু হয়েছে পূজা-অর্চনা, আরতি ও নাম সংকীর্তন। রীতি মেনে পরপর অনুষ্ঠান চলছে। ভক্তদের মধ্যে ৫৬ ভোগের নাড়ু প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে।”

তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
আতঙ্কের অভিজ্ঞতা নিয়ে ঘরে ফিরলেন অনুকূল-রেবা
শান্তিপুরে নাবালিকার উপর নির্যাতনের অভিযোগ, রক্তক্ষরণে হাসপাতালে ভর্তি
গ্যাস সিলিন্ডার দ্রুত সরিয়ে ফেলায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে
ভোটার তালিকায় নাম নিয়ে প্রশ্ন, অভিযোগ উড়িয়ে প্রধানের দাবি—‘আমি এই দেশের নাগরিক, সমস্ত নথি রয়েছে’
দিঘায় মৃত মৎস্যজীবীদের পরিবারের হাতে নিয়োগপত্র
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের