নিজস্ব প্রতিনিধি , দিল্লি - যুগান্তকারী রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। ১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানাকে পরিবারের আবেদন স্বেচ্ছামৃত্যু দেয় শীর্ষ আদালত। এই রায় সাড়া ফেলে দিয়েছিল গোটা দেশে। ১৩ বছরের যন্ত্রণার পর অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন হরিশ রানা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩২ বছর। লাইফ সাপোর্ট খুলে দিতেই বাবা মায়ের চোখের সামনে চিরঘুমের দেশে পাড়ি দিলেন হরিশ।
সূত্রের খবর , ২০১৩ সালে আচমকাই থেমে যায় হরিশের স্বাভাবিক জীবন। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন হরিশ। চণ্ডীগড়ের এক হোস্টেলে থেকে পড়াশুনা করতেন। ২০১৩ সালের ২০ শে আগস্ট চারতলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন। সেই দুর্ঘটনার পর থেকেই বিছানায়। শুধু শ্বাসপ্রশ্বাসটুকুই চলছিল। ধীরে ধীরে বাইরের জগৎটা অচেনা হয়ে ওঠে তার কাছে। চিকিৎসার ভাষায় , হরিশ রানা কোয়াড্রিপ্লেজিয়া রোগে আক্রান্ত ছিল। যন্ত্রের সাহায্যে কৃত্রিম উপায়ে শ্বাসপ্রশ্বাস চলত। নাকে নল দিয়ে তরল খাবার খাওয়ানো হত। বাইরের জগতটা পুরোটাই অন্ধকার ছিল তার সামনে।
ছেলের এই যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না মা বাবা। ১৩ বছর ধরে ছেলের সুস্থ হয়ে ওঠার আশায় দিন গুনছিলেন বুকচাপা কষ্ট নিয়ে অবশেষে আদালতের কাছে ছেলের স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে যান তারা। সবটা খতিয়ে দেখে চিকিৎসকের দুটি মেডিকেল বোর্ডের পরামর্শ শুনে যুবককে স্বেচ্ছায় চিরশান্তি দেওয়ার আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। এর প্রকৃত অর্থ প্যাসিভ ইউথানাসিয়া বা নিষ্কৃতি মৃত্যু।এরপর আদালতের নির্দেশে হরিশের লাইফ সাপোর্ট খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। আদালতের তরফে জানানো হয় সবটা বিচার বিবেচনা করে বিশেষ কারণে এই অনুমতি দেওয়া হয়েছে।
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
গোপন প্রেম জানতেন তরুণী! খুনের হুমকির অভিযোগে খান স্যরের বিরুদ্ধে পাটনায় এফআইআর
নেপালের বিপর্যয়ের প্রভাব এ বার ভারতেও, নদীপথে নজর প্রশাসনের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের