নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ – এতদিন বিশ্ববাসী জানতেন যে মহাকাশে প্রথম গিয়েছিলেন রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিন। কিন্তু রবিবার আন্তর্জাতিক মহাকাশ দিবসের অনুষ্ঠানে তা মানতে রাজি নন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁর দাবি, “প্রথম মহাকাশচারী হনুমানজি”।
এদিন আন্তর্জাতিক মহাকাশ দিবস উপলক্ষ্যে হিমাচল প্রদেশের উনার পিএম শ্রী স্কুলের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অনুরাগ ঠাকুর। পড়ুয়াদের সঙ্গে কথা বলার সময় তিনি প্রশ্ন করেন, “প্রথম কে মহাকাশে যান?” কেউ বলেন, “নিল আর্মস্ট্রং।“ তখন বিজেপি সাংসদ আচমকা বলেন, “আমার মনে হয় পৃথিবীর প্রথম মহাকাশচারী হনুমানজি।”
নিজের উত্তরের ব্যাখ্যা দিয়ে অনুরাগ ঠাকুর জানান, “আমরা এখনকার হিসেবে নিজেদের দেখছি। হাজার হাজার বছর আগের ঐতিহ্য না জানলে জ্ঞান, সংস্কৃতিতে আমরা এই জায়গাতেই থাকব, ইংরেজরা যা বুঝিয়েছে তাই বুঝব আমরা। তাই প্রধান শিক্ষক এবং আপনাদের সকলকে অনুরোধ করব, পাঠ্যবইয়ের বাইরে বেরোন, আমাদের দেশের দিকে, ঐতিহ্য, জ্ঞানের দিকে তাকান। ওই দৃষ্টিভঙ্গিতে দেখলে আরও অনেক কিছু জানতে পারবেন।“
উল্লেখ্য, ১৯৬১ সালে ভস্টক ১-এ প্রথমবার মহাকাশে পাড়ি দেন রুশ মহাকাশচারী ইউরি গ্যাগারিন। ভারতের হয়ে প্রথম মহাকাশে গিয়েছিলেন মহাকাশচারী রাকেশ শর্মা। চলতি বছরে ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে মহাকাশে যান শুভাংশু শুক্লা।
ময়নাতদন্তে জানা গেল, মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ঘটনাকে ঘিরে আরও ঘনীভূত রহস্য
উত্তমের পাশপাশি সত্যজিৎ রায়ের কথাও বলেন মোদি
২ দিন পর মায়ের কাছে ফিরল ৮ বছরের শিশু
এমসিএ-র ৫ রেস্তরাঁর লাইসেন্স সাসপেনশনে আদালতের আপত্তি, নিয়মের ফাঁসে আটকে থাকার প্রশ্ন
চার দিনের বিদেশ সফরে মধ্য এশিয়ায় কৌশলগত সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য
আন্দোলন নিয়ে মোদির মত কী, স্পষ্ট করার দাবি দীপকের, বৈঠক ঘিরে সরব আপও
কান্না শুনে ছুটে এলেন স্থানীয়রা
নিজের হাতে স্কুল চত্বর ঝাড়ু দেন প্রধান শিক্ষকও
খাড়গের সভাস্থল শুদ্ধিকরণ নিয়ে সরব রাহুল, ২০ দিন পর দলিত অপমানের বিচার দাবি
নেপাল থেকে ফিরলেন ২১ তামিল পর্যটক, চোখের সামনে ভেসে গেল দু’টি বাস! বর্ণনায় শিউরে উঠবেন
গ্যাসের দাম বাড়তেই বাড়ল পরিবহণ খরচ
এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ
বিনিয়োগের সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী মহলের সঙ্গে আলোচনা, ভারত-আমেরিকা অর্থনৈতিক সম্পর্কেও নজর
বিদেশি সাহায্য নিতে প্রথমে আপত্তি ছিল কাঠমান্ডুর, শেষ পর্যন্ত ভারতের প্রস্তাবে সায়
ভাইয়ের জীবনে ফিরল নতুন আশার আলো
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের